রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
১৯ সেপ্টেম্বর ২০২১, ২০:২৫আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৩০

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার। সফরের অংশ হিসেবে বিভিন্ন আন্তর্জাতিক ও দেশীয় সংস্থার তত্ত্বাবধানে ক্যাম্পে পরিচালিত বিভিন্ন প্রকল্পের পাশাপাশি রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন তিনি।

রবিবার (১৯ সেপ্টেম্বর) সকালে মার্কিন রাষ্ট্রদূতসহ তিন সদস্যের একটি প্রতিনিধি দল প্রথমে রোহিঙ্গা ক্যাম্প-৯-এ পৌঁছায়। সেখানে রাষ্ট্রদূত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত হাসপাতাল পরিদর্শন করেন।

পরে ক্যাম্প-১৮-এর জি/৪৪ ব্লকে অবস্থিত সেভ দ্য চিলড্রেনের অর্থায়নে ইপসা’র লার্নিং সেন্টার এবং আইওএমের সাইট ডেভেলপমেন্ট কাজ এবং বিডিআরসিএসের শেল্টার ও নন-ফুড আইটেম ডিস্ট্রিবিউশন পয়েন্ট পরিদর্শন করেন।

দুপুরে রোহিঙ্গা ক্যাম্প-৪-এ অবস্থিত হোপ হাসপাতালের জেনারেল ইউনিট ও করোনা ইউনিট পরিদর্শনে যান তিনি। সেখানে কর্মরত চিকিৎসক ও আগত রোগীদের সঙ্গে মতবিনিময় করেন রাষ্ট্রদূত। এছাড়াও তিনি ক্যাম্প-৪এক্স-এ অবস্থিত জিকে হাসপাতাল সংলগ্ন এমআরও পরিদর্শন করেন।

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত

বিকাল ৩টায় মধুরছড়া বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) ওয়্যারহাউজে সার্বিক কার্যক্রমের উপস্থাপনায় অংশগ্রহণ এবং ফায়ার মহড়া পরিদর্শন করেন তারা। পরে প্রতিনিধি দলটি বিকাল সাড়ে ৩টায় কক্সবাজারের উদ্দেশে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন।

প্রভাবশালী কূটনীতিকের এ সফরকে কেন্দ্র করে ক্যাম্প এলাকায় সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। ১৪ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার নাঈমুল হক জানান, মার্কিন রাষ্ট্রদূতের নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল এপিবিএন সদস্যরা।

সফরকালে প্রতিনিধি দলের সদস্য মার্কিন নারী উদ্যোক্তা মিশেল রেনে এডেলম্যান, মার্শা মাইকেলসহ ইউএনএইচসিআর কর্মকর্তারা রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন।

এর আগে, শনিবার (১৮ সেপ্টেম্বর) উখিয়ার রত্নাপালং ইউনিয়নের ইউএনএফপিএ এবং ডব্লিউএফপির গণউন্নয়ন কেন্দ্র সংস্থার তত্ত্বাবধানে পরিচালিত ‘উইমেন লিড কমিউনিটি সেন্টার’ পরিদর্শন করেন মার্কিন রাষ্ট্রদূত।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের পথে ট্রাম্প
ইরান যুদ্ধে অর্থ সংকটে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে যাচ্ছে তহবিল
গাড়ি, দুগ্ধ আর অ্যালকোহল ঘিরে ফের উত্তপ্ত ট্রাম্প-কানাডা সম্পর্ক
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু