নোয়াখালীতে নৌকার দুই প্রার্থীর ভোট বর্জন

নোয়াখালী প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২১, ০৯:৪০আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৭

কেন্দ্র দখল, ভয়ভীতি প্রদর্শন এবং অনিয়মের অভিযোগ এনে ভোট বর্জন করেছেন নৌকার দুই প্রার্থী।  সোমবার (২০ সেপ্টেম্বর) ভোটগ্রহণ শুরুর এক ঘণ্টার মধ্যেই নোয়াখালীর হাতিয়ার ৯ নম্বর বুড়িরচর ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) জিয়া আলী মোবারক কল্লোল, ১০ নম্বর জাহাজ মারা ইউনিয়নের আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীক) এটিএম সিরাজ উল্যাহ ভোট বর্জনের ঘোষণা দেন। 

এছাড়া ৫ নম্বর চরঈশ্বর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবদুল হালিম আজাদ (আনারস প্রতীক), ৮ নম্বর সোনাদিয়া ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) নূরুল ইসলাম, ১১ নম্বর নিঝুম দ্বীপ ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী (মোটরসাইকেল প্রতীক) মো. মেহেরাজ উদ্দিনও একই অভিযোগ এনে ভোট শুরুর পরপরই নির্বাচন থেকে সরে দাঁড়ান। 

প্রার্থীরা সাংবাদিকদের কাছে তাদের ভোট বর্জনের কথা জানিয়েছেন। প্রার্থীরা বলেছেন, সংবাদ সম্মেলন করে ভোট বর্জনের বিষয়ে বিস্তারিত জানানো হবে। এর মধ্য দিয়ে হাতিয়ার সাত ইউপির নির্বাচনে পাঁচটিতেই চেয়ারম্যান প্রার্থীরা ভোট বর্জন করলেন।  

এ বিষয়ে নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন বলেন, আমি এখনও কোনও প্রার্থীর থেকে অভিযোগ পাইনি। সুষ্ঠুভাবে ভোটগ্রহণ চলছে বলেও দাবি করেন তিনি।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী