সোনাগাজীতে কেন্দ্রের গোপন কক্ষ থেকে ৯ বহিরাগত আটক  

ফেনী প্রতিনিধি
২০ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৪আপডেট : ২০ সেপ্টেম্বর ২০২১, ১২:৪৪

শক্তিশালী বিরোধী দলগুলোর প্রার্থী না থাকায় রঙ হারিয়েছিল সোনাগাজী পৌর নির্বাচন। সোমবার (২০ সেপ্টেম্বর) সকাল থেকে ভোটগ্রহণ শুরুর পর বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠে। ভোটকেন্দ্রে বহিরাগতদের ব্যাপক উপস্থিতির বিষয়ে অভিযোগ করেছেন স্থানীয় ভোটাররা। পুলিশ কেন্দ্রের গোপন কক্ষ থেকে ৯ জন বহিরাগতকে আটকও করেছে। 

সকাল ৮টা থেকে তিন স্তরের নিরাপত্তার মধ্য দিয়ে পৌর এলাকার ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়। চলবে বিকাল ৪টা পর্যন্ত। তবে কেন্দ্রে ভোটারদের উপস্থিতি কম লক্ষ্য করা গেছে। 

নির্বাচনে মেয়র পদে চার জন, সাধারণ ৯টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ২৩ জন এবং সংরক্ষিত দুটি ওয়ার্ডে চার জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত ২ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে তাছলিমা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

মেয়র পদের প্রার্থীরা হলেন আওয়ামী লীগ মনোনীত উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বর্তমান মেয়র অ্যাড. রফিকুল ইসলাম (নৌকা), ইসলামি আন্দোলনের হাফেজ মো. হিজবুল্লাহ (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী শেখ সেলিম (জগ) ও আবু নাছের (মোবাইলফোন)।

প্রথমবারের মতো এ পৌরসভার সব কটি কেন্দ্রেই ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। ৯টি কেন্দ্রের ৪৯ বুথে ৭৫টি ইভিএম মেশিনে ভোট দিচ্ছেন ১৫ হাজার ৯৮৫ জন ভোটার। 

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের