সব শিক্ষার্থীর ২ বছরের বেতন মওকুফ করলো বিদ্যালয়টি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:২০আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:২০

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সব শিক্ষার্থীর ২০২১ ও ২০২২ সালের বেতন মওকুফ করে দিয়েছে বিদ্যালয় পরিচালনা কমিটি। এতে দুই বছর শিক্ষার্থীদের কাছ থেকে বেতন বাবদ কোনও টাকা নেবে না বিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আনুষ্ঠানিকভাবে শিক্ষার্থীদের বিনা বেতনে অধ্যয়নের জন্য ফরম বিতরণ কার্যক্রম শুরু করে। এ সময় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শেখ হেদায়েত হোসেন মোর্শেদ।

বিদ্যালয়ে উপস্থিত শিক্ষার্থীরা জানায়, করোনার কারণে অনেক পরিবার আর্থিক সমস্যার মধ্যে আছে। বিদ্যালয়ের বেতন দিতে গিয়ে অনেক অভিভাবকের কষ্ট হচ্ছিল। ফলে অনেকে পড়ালেখা বন্ধ করে দিচ্ছে। এ অবস্থায় বিদ্যালয় কর্তৃপক্ষ আগামী দুই বছরের জন্য সব শিক্ষার্থীদের বেতন মওকুফের সিদ্ধান্ত নিয়েছে।

বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী তাইজুল ইসলাম বলে, ‘করোনাকালে আমার বাবার কাজ না থাকায় স্কুলের বেতনের টাকা নিয়ে পরিবার চিন্তায় ছিল। তবে বিদ্যালয়ের পক্ষ থেকে বেতন মওকুফ করার কারণে আমাদের অনেক সুবিধা হয়েছে। আমার বাবা-মাকে আর স্কুলের বেতন নিয়ে চিন্তা করতে হবে না।’

দশম শ্রেণীয় শিক্ষার্থী সামিয়া আক্তার বলে, ‘আমাদের মতো অনেক পরিবার আছে, যারা স্কুলের বেতনের টাকা নিয়ে চিন্তা করতে হয়। টাকার অভাবে অনেকের পড়ালেখা বন্ধ করে দেয়। আমাদের স্যারেরা যে পদক্ষেপ নিয়েছেন, তাতে অনেকের সুবিধা হবে। স্যারেরা যেহেতু আমাদের জন্য এত বড় সুবিধা করে দিয়েছেন আমরাও ভালো ফলাফল করে দেখিয়ে দেবো।’

সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি শেখ হেদায়েত হোসেন মোর্শেদ বলেন, ‘কোনও শিক্ষার্থীর যেন পড়ালেখা বন্ধ না হয় সেজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সব শিক্ষার্থীর বেতন আগামী দুই বছরের জন্যে মওকুফ করা করা হয়েছে।’

অনুষ্ঠানে সুলতানপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শফিকুল ইসলামসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বিদ্যালয়টিতে মোট ১১০০ শিক্ষার্থী রয়েছে।

/এফআর/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
কেনিয়ায় বালিকা বিদ্যালয়ের হোস্টেলে আগুন, ১৬ ছাত্রীর মৃত্যু
শিক্ষার্থীর আত্মহত্যাহামলার শিকার ব্রাইট স্কুলের চেয়ারম্যান, ঢামেকে ভর্তি
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের