পাঁচ ঘণ্টা পর ময়লা সরিয়ে উদ্ধার হলো কলেজছাত্রীর লাশ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৩আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২১, ১০:৫৭
ড্রেনে পড়ে নিখোঁজ হওয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সেহেরিন মাহবুব সাদিয়ার লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিখোঁজের পাঁচ ঘণ্টা পর সোমবার দিবাগত রাত (২৭ সেপ্টেম্বর) ৩টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক নিউটন দাশ এ তথ্য নিশ্চিত করেছেন।  
 
বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, পাঁচ ঘণ্টা খোঁজ করার পর ঘটনাস্থল থেকে ৩০-৩৫ গজ ভেতরে ড্রেন থেকে ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়। রাত ৩টার দিকে উদ্ধারের পর স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহ স্থানীয় থানা পুলিশের মাধ্যমে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এর আগে, রাত ১০ টার দিকে আগ্রাবাদ থেকে চশমা কিনে নানা-মামার সঙ্গে বাসায় যাওয়ার সময় সাদিয়া ড্রেনে পড়ে যান। 
 
সাদিয়া আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি হালিশহর থানার বড়পোল এলাকায় শুক্কুর মেম্বারের বাড়ির প্রবাসী মোহাম্মদ আলীর মেয়ে। ড্রেনে পড়ার পরপরই ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল, একটি স্পেশাল দলসহ মোট চারটি টিম উদ্ধারে কাজ করে।
 
নিউটন দাশ বাংলা ট্রিবিউনকে বলেন, ড্রেনে পড়ে সাদিয়া স্রোতের সঙ্গে অনেক ভেতরে চলে যান। ড্রেনের ভেতরে আবর্জনার ভেতরে ঢুকে যাওয়ায় তাকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করা সম্ভব হয়নি। এস্কেবেটর দিয়ে ময়লা সরিয়ে তাকে উদ্ধার করা হয়।
 
/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী