রোহিঙ্গা শীর্ষ নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা

কক্সবাজার প্রতিনিধি
২৯ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৮আপডেট : ২৯ সেপ্টেম্বর ২০২১, ২৩:২৫

কক্সবাজারের উখিয়া ও টেকনাফে অবস্থানরত রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উখিয়া কুতুপালং লম্বাশিয়া রোহিঙ্গা ক্যাম্প এলাকায় ইস্ট-ওয়েস্ট ১ নম্বর ব্লকে তার বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রোহিঙ্গাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। মুহিবুল্লাহকে হত্যার জন্য রোহিঙ্গারা উগ্রবাদী সংগঠন আরসা’কে দায়ী করেছেন।

রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৪ নম্বর ‘এপিবিএন’র পুলিশ সুপার নাইমুল হক বলেন, ‘রোহিঙ্গাদের শীর্ষ নেতা মুহিবুল্লাহকে গুলি করেছে দুর্বৃত্তরা। খবর পেয়ে এপিবিএন সদস্যরা তাকে উদ্ধার করে ক্যাম্পের ‘এমএসএফ’ হাসপাতালে নিয়ে যান। রাত সাড়ে ৯টার দিকে সদর হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার ওসি সঞ্জুর মোর্শেদ বলেন, রোহিঙ্গা ক্যাম্পে বন্দুকধারীদের গুলিতে নিহত হন মুহিবুল্লাহ। লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

উখিয়া রোহিঙ্গা ক্যাম্পের আরেক নেতা মোহাম্মদ জোবাইর বলেন, ‘কে বা কারা আমাদের নেতাকে গুলি করে হত্যা করেছে জানি না। এ ঘটনায় আমরা শঙ্কিত। তিনি নিহত হওয়ার পর উখিয়া ও টেকনাফ রোহিঙ্গাদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। 

মুহিবুল্লাহ মিয়ানমারের রাখাইনের মংডু এলাকার লংডাছড়া গ্রামের মৌলভি ফজল আহমদের ছেলে। ২০১৭ সালের ২৫ আগস্ট মিয়ানমার সেনাদের হাত থেকে প্রাণে বাঁচতে মংডু টাউনশিপের সিকদারপাড়া গ্রাম থেকে পালিয়ে বাংলাদেশে চলে আসেন তিনি। আশ্রয় নেন কক্সবাজারের উখিয়া ক্যাম্পে। রোহিঙ্গা ক্যাম্পে বেশ কিছু সংগঠন কাজ করলেও মুহিবুল্লাহর নেতৃত্বে পরিচালিত এআরএসপিএইচ সংগঠনটি বেশ শক্তিশালী। মুহিবুল্লাহর সংগঠনে ৩০০ জন সক্রিয় সদস্য রয়েছে বলে জেলা প্রশাসক স্বাক্ষরিত একটি তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।

/এএম/এমওএফ/
সম্পর্কিত
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে গুলি করা ব্যক্তির নাম জানালেন মোজাফফর
ফারুকী হত্যা মামলা: অভিযোগ গঠনের শুনানি পেছালো
যৌতুকের জন্য স্ত্রীকে হত্যা: সাবেক কনস্টেবলের মৃত্যুদণ্ড হাইকোর্টে বহাল
সর্বশেষ খবর
জ্বালানি সংকট নিরসনে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন
জ্বালানি সংকট নিরসনে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা রয়েছে: মাহদী আমিন
মানিলন্ডারিং মামলায় ফের গ্রেফতার রিজেন্ট সাহেদ
মানিলন্ডারিং মামলায় ফের গ্রেফতার রিজেন্ট সাহেদ
ডাকসু থেকে জিন্নাহর ছবি অপসারণে কঠোর হুঁশিয়ারি ছাত্রদলের
ডাকসু থেকে জিন্নাহর ছবি অপসারণে কঠোর হুঁশিয়ারি ছাত্রদলের
ফিফা আসিয়ান কাপের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ
ফিফা আসিয়ান কাপের আগে বাংলাদেশ দলে দুঃসংবাদ
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার
এনআইডি ও মোবাইলের কল ডিটেইল রেকর্ড বিক্রয়কারী গ্রেফতার