মামা কাদের মির্জার নাম বলে ভাগনের মার্কেট ভাঙার হুমকি

নোয়াখালী প্রতিনিধি
৩০ সেপ্টেম্বর ২০২১, ০৯:৫৩আপডেট : ৩০ সেপ্টেম্বর ২০২১, ১০:০৬

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটভাই ও বসুরহাট পৌর মেয়র আবদুল কাদের মির্জার নাম ভাঙিয়ে তার ভাগনে ফখরুল ইসলাম রাহাতের মালিকানাধীন মার্কেট ভাঙার ভয় দেখানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশকে দেওয়া অভিযোগে কোটি টাকা চাঁদা দাবির কথাও উল্লেখ করা হয়েছে।
 
বুধবার (২৯ সেপ্টেম্বর) এ ঘটনায় এইচআর সিটি কমপ্লেক্সের মালিক ফখরুল ইসলাম রাহাত জেলা পুলিশ সুপার (এসপি) মো. শহীদুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগের একটি অনুলিপি কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ারকে দেওয়া হয়েছে।

ফখরুল ইসলাম রাহাত সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোটবোনের ছেলে।

লিখিত অভিযোগে রাহাত উল্লেখ করেন, ১৯৯৯ সালে বসুরহাট পৌরসভা থেকে প্ল্যান অনুমোদন করে এইচ আর সিটি কমপ্লেক্স নামে একটি মার্কেট প্রতিষ্ঠা করেন। মার্কেটে এক্সিম ব্যাংকের একটি শাখা এবং উক্ত ব্যাংকের এটিএম বুথ ও যমুনা ব্যাংকের বুথসহ ৮২টি দোকান রয়েছে। অবৈধ সন্ত্রাসী ও চাঁদাবাজ গোষ্ঠি স্থানীয় বসুরহাট পৌর মেয়র কাদের মির্জার নাম ভাঙিয়ে কোটি টাকা চাঁদা দাবি করছে। চাঁদা না দিলে মেয়র মার্কেট ভেঙে ফেলবে মর্মে হুমকি দিয়েছে সন্ত্রাসীরা।  

অভিযোগে আরও বলা হয়, সন্ত্রাসী গোষ্ঠিকে বাধা দেওয়ার মতো ক্ষমতা বা সামর্থ নেই। বাধা দিলে আমাকে প্রাণে হত্যা করার হুমকি দেওয়া হচ্ছে। এ অবস্থায় তিনি আইনানুগ আশ্রয় প্রার্থনা করছেন।

এ বিষয়ে জানতে রাতে বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জার মোবাইলফোনে কল করেও কথা বলা সম্ভব হয়নি। 

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুদ্দিন আনোয়ার বলেন, অভিযোগের বিষয়ে তিনি একটি অনুলিপি পেয়েছেন। 

তিনি আরও জানান, বিষয়টি জমি সংক্রান্ত বিধায় তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

/টিটি/
সম্পর্কিত
কাদের মির্জার ভাগনে মঞ্জুর পরাজয়
ওবায়দুল কাদেরের বিরুদ্ধে কথা বলা ছিল সবচেয়ে বড় ভুল: কাদের মির্জা
কাদের মির্জার অনুসারী সজল গ্রেফতার
সর্বশেষ খবর
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
রাজনৈতিক সদিচ্ছা থাকলে রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব: স্বরাষ্ট্রমন্ত্রী
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
তিন ক্যাটাগরিতে ‘ইএসজি এক্সিলেন্স অ্যাওয়ার্ডস’ পেলো ওয়ালটন
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
গুজব বিক্রি করেই দুটি বাড়ি কিনেছেন বৃদ্ধা 
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
বাড়িওয়ালার নিষেধ মেনেও সাজাতে পারবেন ঘর, জানুন ৫ উপায়
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’