সাগরে ডুবলো মিয়ানমার থেকে আসা আদা-জিরাবাহী জাহাজ

টেকনাফ প্রতিনিধি
০২ অক্টোবর ২০২১, ২০:৫৯আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫:১২

মিয়ানমার থেকে টেকনাফ স্থলবন্দরে আসার পথে আবারও পণ্যবাহী একটি কার্গো জাহাজ বঙ্গোপসাগরে ডুবে গেছে। এতে ব্যবসায়ীর কোটি টাকা লোকসান হওয়ার সম্ভাবনা রয়েছে। শনিবার (২ অক্টোবর) সকালে সেন্টমার্টিনের নাইক্ষ্যংদিয়া এলাকায় জাহাজটি ডুবে যায়।

বন্দর ব্যবসায়ীরা জানান, মিয়ানমার থেকে আসার পথে সেন্টমার্টিন মাঝ সাগরে পণ্যবাহী একটি কার্গো জাহাজ ডুবে যায়। সেখানে তিন হাজার ৬৭৫ বস্তা আদা, ২২০ বস্তা জিরাসহ সুপারিও ছিল। এগুলো টেকনাফ স্থল শুল্ক স্টেশনের সিঅ্যান্ডএফ এজেন্ট মেসার্স জিন্নাহ অ্যান্ড ব্রাদার্স মালিকানাধীন ব্যবসায়ী শওকত আলী চৌধুরীর কাছে আসছিল বলে জানা গেছে।

টেকনাফ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এহতেশামুল হক বাহাদুর বলেন, ‘শনিবার বন্দরে আসার পথে মালবাহী একটি কার্গো জাহাজ ডুবে যাওয়ার খবর শুনেছি। এতে কোটি টাকার পণ্য রয়েছে। ফলে ব্যবসায়ী ব্যাপক ক্ষতিগ্রস্ত হবেন।’

টেকনাফ স্থলবন্দরের ইউনাইটেড ল্যান্ডপোর্ট ব্যবস্থাপক মোহাম্মদ জসীম উদ্দীন চৌধুরী বলেন, ‘সাগরে ডুবে যাওয়া জাহাজে প্রায় চার হাজার বস্তা পণ্য ছিল।’

এদিকে, গত ১৬ সেপ্টেম্বর সেন্টমার্টিনের নাইক্ষ্যংদিয়া এলাকায় মিয়ানমার থেকে আসা আরেকটি মালবাহী জাহাজ সাগরে ডুবে যায়। এতে ব্যবসায়ীদের কোটি কোটি টাকা লোকসান গুনতে হয়েছে। ওই জাহাজে কফি, আচার, কাপড় ও কসমেটিকসসহ বিভিন্ন পণ্য ছিল। এগুলো টেকনাফ স্থলবন্দর ব্যবসায়ী ফারুক, সাদ্দাম, শামসু, সেলিম ও মাসুমের ছিল বলে জানা গেছে।

/এফআর/
সম্পর্কিত
নাফ নদীতে সশস্ত্র দুর্বৃত্তদের তাণ্ডব, সীমান্তে আতঙ্ক
মোদির আমন্ত্রণে ভারত সফরে মিয়ানমারের প্রেসিডেন্ট
খুনোখুনি থামছে না রোহিঙ্গা ক্যাম্পে, সক্রিয় ৬ সশস্ত্র গোষ্ঠী
সর্বশেষ খবর
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি