নালায় নিখোঁজ সালেহ আহমেদের ছেলেকে চাকরি দিলেন মেয়র

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১২ অক্টোবর ২০২১, ২২:৪৫আপডেট : ১২ অক্টোবর ২০২১, ২২:৪৫

নালায় পড়ে নিখোঁজ সবজি ব্যবসায়ী সালেহ আহমদের ছেলেকে চাকরি দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী। মঙ্গলবার (১২ অক্টোবর) বিকাল ৪টায় সালেহ আহমেদের ছেলে সাদেকুল্লাহ মহিমের হাতে নিয়োগপত্র তুলে দেন মেয়র।

মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম এ তথ্য নিশ্চিত করেছেন। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, সালেহ আহমদের ছেলে সাদেকুল্লাহ মহিমকে সিটি করপোরেশনের ওয়ার্কশপ হেলপার পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সাদেকুল্লাহ মহিমের হাতে নিয়োগপত্র তুলে দেন মেয়র

গত ২৫ আগস্ট সকাল সাড়ে ৯টার দিকে পাঁচলাইশ থানার মুরাদপুর এলাকায় আয়োজন রেস্টুরেন্টের সামনে নালায় পড়ে নিখোঁজ হন সালেহ আহমদ। ওই সময় বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় নালার পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পা পিছলে তিনি নালায় পড়ে যান।

গত দুই মাসেও সালেহ আহমদের সন্ধান পাওয়া যায়নি। ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘদিন নগরীর বিভিন্ন নালা ও খালে অভিযান চালিয়ে খোঁজ না পেয়ে একপর্যায়ে অভিযান সমাপ্ত ঘোষণা করেন।

/এএম/
সম্পর্কিত
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
২৩ কোরবানির গরুসহ পদ্মা সেতুর নিচে ডুবে গেলেন ব্যবসায়ী
নিখোঁজ গৃহশিক্ষিকার বস্তাবন্দি লাশ ছাত্রের বাড়িতে, যে কারণে হত্যা
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি