ফেসবুক-ইউটিউবে গুজব ছড়ানোর অভিযোগে যুবক আটক

কুমিল্লা প্রতিনিধি
১৫ অক্টোবর ২০২১, ২০:২৩আপডেট : ১৫ অক্টোবর ২০২১, ২০:২৩

কুমিল্লা ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও ইউটিউবে গুজব ছড়ানোর অভিযোগে গোলাম মাওলা (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (১৪ অক্টোবর) রাতে কুমিল্লা নগরীর নিউমার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়। ওই যুবক কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর মধ্য-দক্ষিণপাড়া গ্রামের মৃত তাজুল ইসলামের ছেলে।

সূত্র জানায়, গোলাম মাওলা তার নিজের দোকানে ভিডিও এডিটর হিসেবে কাজ করেন। ১৩ অক্টোবর সে নানুয়ার দিঘীর পাড় পূজামণ্ডপে গিয়ে ছবি সংগ্রহ করেন। সেই সব ছবিতে বিভিন্ন উগ্রবাদী কথা সংযুক্ত করে নিজের ফেসবুক ও ইউটিউব চ্যানেলসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেন। তার এই উগ্রবাদী প্রচারণায় সাধারণ মানুষের মাঝে উত্তেজনা তৈরি করেছে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ‘আটক গোলাম মাওলা দীর্ঘদিন ধরে ফেসবুক আইডি, ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচারমূলক লেখা ও উসকানিমূলক ভিডিও পোস্ট করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করে আসছিল। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

/এফআর/
সম্পর্কিত
ফেসবুক-টিকটক থেকে মাসে লাখ টাকা আয়ের স্বপ্ন, বাস্তবতা কতটুকু?
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি