মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় আ.লীগ নেতা নিহত

মিরসরাই প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২১, ১৫:৪৩আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২০:০২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে বেপরোয়া গতির মাইক্রোবাসের চাপায় একরাম হায়দার সেলিম (৫৫) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। শনিবার (১৬ অক্টোবর) দুপুর ১২টার দিকে স্থানীয় ঠাকুরদিঘি বাজারে এ দুর্ঘটনা ঘটে।

একরাম হায়দার সেলিম উপজেলার ৮ নম্বর দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য। এ ছাড়া ১৯৯৮ সালে তিনি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি দুর্গাপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মৃত মুজিবুল হকের মেজো ছেলে।

স্থানীয় যুবলীগ নেতা এমরান হোসেন সোহেল বলেন, শনিবার দুপুর ১২টায় একরাম হায়দার সেলিম রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বেপরোয়া গতির একটি মাইক্রোবাস তাকে চাপা দেয়। গাড়িটি প্রায় দেড় কিলোমিটার দূরে মুচিপোল এলাকায় গিয়ে থামে। দুর্ঘটনায় তার মাথার পুরো অংশ থেতলে গেছে। সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জোরারগঞ্জ হাইওয়ে থানার ওসি একেএম শরফুদ্দীন বলেন, নিহতের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। সড়ক দুর্ঘটনার পর চালক মাইক্রোবাসটি রেখে পালিয়ে যায়। পুলিশ মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে এসেছে।

/টিটি/
সম্পর্কিত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের