মুহিবুল্লাহ হত্যা: বান্দরবানে রোহিঙ্গা যুবক আটক

বান্দরবান প্রতিনিধি
১৬ অক্টোবর ২০২১, ২৩:০৫আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ২৩:০৫

আলোচিত রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে আবদু নবী (৪০) নামের এক রোহিঙ্গা যুবক‌কে আটক করা হয়েছে। সে কক্সবাজারের উখিয়া কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১ এর বাসিন্দা ইমাম হোসেনের ছেলে।

শনিবার (১৬ অক্টোবর) দুপুরে এনএসআই-এর সদস্যরা উপজেলার বিছামারা এলাকা থেকে তাকে আটক করে পুলিশে দেয়। আটক আবদু নবী মহিবুল্লাহ হত্যাকাণ্ডে জড়িত ও সশস্ত্র রোহিঙ্গা মুসলিম গোষ্ঠী আরসার সদস্য বলে সন্দেহ করছে গোয়েন্দারা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে আরসার সক্রিয় সদস্য বলে স্বীকারও করেছে। সম্প্রতি রোহিঙ্গা নেতা মোহাম্মদ মুহিবুল্লাহ হত্যাকাণ্ডের পর জড়িতদের আটকে ক্যাম্প এলাকায় বিশেষ অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। ধারণা করা হচ্ছে, গ্রেফতার এড়াতে আরসার এই সদস্য বান্দরবা‌নের নাইক্ষ্যংছড়িতে আশ্রয় নিয়েছিল।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি (তদন্ত) মো. শরীফ ইবনে আলম জানান, আবদু নবী নামে এক আসামিকে নাইক্ষ্যংছড়ি থানা থেকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তবে সে আরসার সদস্য কি-না জানেন না তিনি।

/এফআর/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী