কুমিল্লায় আরও এক মামলা, কাউন্সিলরসহ ৮০০ আসামি

কুমিল্লা প্রতিনিধি
১৮ অক্টোবর ২০২১, ১৫:৫০আপডেট : ১৮ অক্টোবর ২০২১, ১৫:৫৩

কুমিল্লার নানুয়া দীঘিরপাড়ে মণ্ডপে হামলার ঘটনায় আরও একটি মামলা হয়েছে। এ নিয়ে জেলার তিনটি থানায় মোট মোট মামলা হলো আটটি। এসব মামলায় এজাহারনামীয় কুমিল্লা সিটি করপোরেশনের তিন কাউন্সিলরসহ অজ্ঞাত ৮০০ জনকে আসামি করা হয়েছে।

পুলিশ বাদী হয়ে মামলা করেছে ছয়টি। নগরীর কোতোয়ালি থানায় র‌্যাবের ডিএডি ও দাউদকান্দি থানায় গৌরাঙ্গ ভৌমিক নামে এক ব্যক্তি বাদী হয়ে দুইটি মামলা করেছেন। এখন পর্যন্ত আট মামলায় পুলিশ ও র‌্যাব ৪৪ জনকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে।

পুলিশ জানায়, গত বুধবারের ঘটনায় পুলিশ বাদী হয়ে কুমিল্লার কোতোয়ালি মডেল থানায় পৃথক চারটি মামলা করে। এসব মামলায় ৬১ জনকে এহাজারনামীয় ও ৫০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়। এ ছাড়া সদর দক্ষিণ মডেল থানায় দুইটি মামলায় ৩০ জনকে এজাহারনামীয় ও ১৬০ জনকে অজ্ঞাতনামা এবং দাউদকান্দি মডেল থানার একটি মামলায় ৪০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে। এসব মামলার মধ্যে কোতোয়ালি মডেল থানা পুলিশ ৩৯ জনকে এবং সদর দক্ষিণ মডেল থানা পুলিশ চার জনকে গ্রেফতার করে। এরপর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। দাউদকান্দির মামলায় এখন পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

সোমবার (১৮ অক্টোবর) কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) এম তানভীর আহমেদ বলেন, কোতোয়ালি, সদর দক্ষিণ ও দাউদকান্দি থানায় পৃথকভাবে মামলা হয়েছে আটটি। এসব মামলায় এখন পর্যন্ত কোতোয়ালিতে ৪০ এবং সদর দক্ষিণে চার জনসহ মোট ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে