বিদেশে বসে অপশক্তির ধারক-বাহকরা ষড়যন্ত্রের জাল বুনছে: শিক্ষামন্ত্রী

চাঁদপুর প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২১, ১৯:২৭আপডেট : ১৯ অক্টোবর ২০২১, ২০:৩৪

ধর্মীয় উপাসনালয়ে হামলার ঘটনায় বিদেশি শক্তি জড়িত কিনা তা তদন্তের বিষয় বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি বলেছেন, ‘বিদেশে বসে যেকোনও অপশক্তির ধারক ও বাহক ষড়যন্ত্রের জাল বুনছে এটি তো খুব স্পষ্ট। তাদের বিভিন্ন ধরনের কথাও বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে। কাজেই কারা এই অপশক্তি, কারা ২০১৩ সালে মানুষকে পুড়িয়ে হত্যা করেছে, কারা আজকেও একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চায়। যারা রাজনীতি করে না, অপরাজনীতি করে এটি অবশ্যই তাদের কাজ। আমাদের সজাগ থাকতে হবে কেউ যেন দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করতে না পারে।’

মঙ্গলবার (১৯ অক্টোবর) বিকালে চাঁদপুরের হাজীগঞ্জে হামলায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন মন্দির পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এসব কথা বলেন। তিনি হাজীগঞ্জ পৌর এলাকার শ্রী শ্রী রাজলক্ষ্মী নারায়ণ জিউড় আখড়া ও রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন করেন। এ সময় দীপু মনি হিন্দু সম্প্রদায়ের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘সারা বাংলাদেশে যেখানে যেখানে এমন ঘটনা ঘটেছে, এটা তো বোঝাই যাচ্ছে পরিকল্পিতভাবে করা হচ্ছে। সব জায়গাতেই প্রায় চিহ্নিত করা হয়েছে, অপরাধী কারা বা কারা জড়িত। সরকার অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’

তিনি বলেন, ‘সনাতন ধর্মাবলম্বীদের প্রতিমা ভাঙচুর ও ঘরবাড়ি পুড়েছে। এতে আমাদের স্বাধীনতাকে আঘাত করা হয়েছে। আমরা যারা বাঙালি, যারা নিজেকে মানুষ বলে দাবি করি, আমাদের সবাইকে একসঙ্গে সেই অপশক্তির বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। পুলিশ তো একা কিছু করতে পারবে না, নিরাপত্তার দায়িত্ব নিতে হবে সবার। এক প্রতিবেশী আরেক প্রতিবেশীর দায়িত্ব নিতে হবে। আমরা যদি সজাগ থাকি, তাহলে ওই দুষ্কৃতকারীরা পার পাবে না। আমাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। দুষ্কৃতকারীরা সংঘবদ্ধ হলেও আমাদের তুলনায় সংখ্যায় কম। তাই সঠিক সময়ে সঠিক পদক্ষেপ নিতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মিলন মাহমুদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান গাজী মাইনুদ্দীন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোমেনা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হেলাল উদ্দিন মিয়াজী, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রণজিত রায় চৌধুরী, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, চাঁদপুর জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আহসান হাবিব অরুন, ওসি হারুনুর রশিদ, হাজীগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক মাসুদ ইকবাল প্রমুখ।

/এফআর/এমওএফ/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
সর্বশেষ খবর
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি