বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি

অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ ৩ জনের বিরুদ্ধে মামলার আবেদন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ অক্টোবর ২০২১, ১৩:২৮আপডেট : ২০ অক্টোবর ২০২১, ১৮:৩৭

একটি প্রবন্ধে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীসহ তিন জনের বিরুদ্ধে নালিশি অভিযোগ করা হয়েছে।

মঙ্গলবার (১৯ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হোসেন মোহাম্মদ রেজার আদালতে নগরীর আগ্রাবাদ মোল্লাপাড়ার বাসিন্দা নাজিম উদ্দীন সুজন এই অভিযোগ করেন। 

অপর দুই অভিযুক্ত হলেন—বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত সাহিত্যিক রাশেদ রউফ ও প্রকাশনাটির সম্পাদক লেখক নেছার আহমেদ। অভিযোগপত্রে নেছার আহমেদকে এক নম্বর, রাশেদ রউফকে দুই নম্বর এবং সিরাজুল ইসলাম চৌধুরীকে তিন নম্বর তালিকায় রাখা হয়েছে।

বাদীর আইনজীবী শাহিদা নুর বাংলা ট্রিবিউনকে জানান, আমরা আদালতে অভিযোগ করেছি। কিন্তু আদালতে এ বিষয়ে কোনও শুনানি হয়নি। আগামী ২৪ অক্টোবর এ বিষয়ে শুনানি হবে। মামলা গ্রহণ করা হবে কি হবে না, তা ওই দিন জানা যাবে।

অভিযোগ সূত্রে জানা গেছে, চট্টগ্রাম একাডেমি থেকে ২০২০ সালের ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ‘জাতির পিতা’ নামে একটি পুস্তক প্রকাশিত হয়। ওই প্রকাশনায় ‘শেখ মুজিবের গোপন শত্রু’ শিরোনামে একটি প্রবন্ধে বঙ্গবন্ধুর প্রতি অবমাননা করা হয়। অধ্যাপক সিরাজুল ইসলামের ওই প্রবন্ধে বলা হয়েছে, ‘একাত্তরের আগের শেখ মুজিব আর পরের শেখ মুজিব এক নন, বড়ই সত্য কথা।’ আরেক লাইনে লেখা হয়, ‘নৈতিক পতনই তার দৈহিক পতন ডেকে আনে’।

এ ছাড়া প্রবন্ধের একাধিক লাইনে বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তির করে তাকে ছোট করে দেখানোর মাধ্যমে পুরো জাতিকে হেয় করার অপচেষ্টা চালানো হয়েছে। তাই বাদী রাজনৈতিক সচেতন ব্যক্তি হিসেবে আদালতের আশ্রয় নিয়েছেন বলে অভিযোগপত্রে বলা হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
৩ ছাত্রকে ধর্ষণের কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিলো মাদ্রাসাশিক্ষক
স্বামীকে আটকে রেখে স্ত্রীকে ধর্ষণের চেষ্টা, ছয় জন গ্রেফতার
রাজধানীতে ৪৩৪ জন গ্রেফতার, মামলা ৪৪
সর্বশেষ খবর
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, ২ নভেম্বরের মধ্যে আবেদন
ঢাকা বিশ্ববিদ্যালয়ে একাধিক পদে নিয়োগ, ২ নভেম্বরের মধ্যে আবেদন
সরিষার ঝাঁঝে লেবুপাতার সুবাসে রুই মাছ
সরিষার ঝাঁঝে লেবুপাতার সুবাসে রুই মাছ
বাংলাদেশ কেন ভারতে পণ্য বিক্রি করতে পারছে না?
বাংলাদেশ কেন ভারতে পণ্য বিক্রি করতে পারছে না?
ভারতকে হারিয়ে শেষটা রাঙাতে পারবে বাংলাদেশ?
ভারতকে হারিয়ে শেষটা রাঙাতে পারবে বাংলাদেশ?
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সালমান শাহর মৃত্যুবার্ষিকীতে বিনামূল্যে দেখা যাবে তিন সিনেমা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক