পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনা সাজানো: ইনু

কুমিল্লা প্রতিনিধি
২৩ অক্টোবর ২০২১, ২২:৩১আপডেট : ২৩ অক্টোবর ২০২১, ২২:৩১

কুমিল্লার নানুয়াদিঘির পাড় পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনাটি পরিকল্পিত ও সাজানো বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

তিনি বলেছেন, ‘একটি উসিলা তৈরি করার জন্য চক্রান্ত করা হয়েছিল। তারপর যে হামলাগুলো কুমিল্লাসহ বিভিন্ন স্থানে হয়েছে তারা পরিকল্পনা এবং প্রস্তুতি নিয়েই করেছে। সুতারাং আমরা একটি ধর্মান্ধ গোষ্ঠীর আক্রমণের শিকার হয়েছি।’

শনিবার (২৩ অক্টোবর) বিকালে কুমিল্লায় ক্ষতিগ্রস্ত পূজামণ্ডপ পরিদর্শন শেষে সার্কিট হাউজে সাংবাদিকদের এ কথা বলেন।

প্রশাসনের গাফিলতির কথা উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, ‘তাদের ব্যর্থতা ও অদক্ষতা দুইটাই আছে। প্রশাসন সর্তক থাকলে এই হামলাও আটকাতে পারতো। তবে প্রশাসনের মধ্যে লুকিয়ে থাকা সাম্প্রদায়িক কর্মচারীদের উদ্দেশ্যমূলক নিষ্ক্রিয়তাও আমার কাছে মনে হচ্ছে। ফলে ঘটনা ঘটার সুযোগ করে দেওয়া হয়েছে। এটি ভালো লক্ষণ না। এই মুহূর্তে রাজনীতির মূল চ্যালেঞ্জ হচ্ছে পূজামণ্ডপে সংখ্যালঘুদের ওপর আর হামলা হবে না, এটাই অর্জন করা।’

/এফআর/
সম্পর্কিত
হাদির প্রকৃত হত্যাকারীরা কোন রাজনৈতিক দলের, পরিচয় প্রকাশ করুন: নাসীরুদ্দীন
নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িবহরে হামলা-ডিম নিক্ষেপ, পুলিশ বলছে মিথ্যা 
আমির হামজার পরিবারের ওপর হামলার নিন্দা জামায়াতের
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান