কলেজছাত্রী পূর্ণিমার মৃত্যুকে ‘হত্যা’ বলছেন সহপাঠীরা

রাঙামাটি প্রতিনিধি
০১ নভেম্বর ২০২১, ১৪:১৬আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৪:১৬

রাঙামাটি সরকারি মহিলা কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী পূর্ণিমা চাকমাকে হত্যার অভিযোগ এনে বিচার দাবিতে মানববন্ধন করেছেন সহপাঠীরা। সোমবার (১ নভেম্বর) সকালে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এ সময় জুরাছড়ি উপজেলার দুমদুম্যা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান রাজিয়া চাকমা বলেন, দরিদ্র পরিবারের মেয়ে পূর্ণিমা চাকমা। অনেক কষ্ট করে তার বাবা-মা পড়াশোনা করাচ্ছিলেন। মেয়ে বড় হয়ে বাবা মায়ের কষ্ট দূর করবেন। উল্টো বাবা-মায়ের কষ্ট আরও বেড়ে গেলো। এই মেয়ে কখনও আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করা হয়েছে। সুষ্ঠু তদন্ত হলে আসল তথ্য বের হয়ে আসবে।

কলেজছাত্রীর মৃত্যু নিয়ে রহস্য

মানবন্ধনে শিক্ষার্থীরা অভিযোগ করেন, গত শুক্রবার পূর্ণিমা চাকমার ‘রহস্যজনক’ মৃত্যু হয়। এই মৃত্যুর ঘটনাকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার অভিযোগ তাদের। বাড়ির মালিকসহ একটি চক্র এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তারা।

উল্লেখ্য, রাঙামাটির জুরাছড়ি উপজেলার দুর্গম দুমদুম্যা ইউনিয়নের বগাখালি এলাকার সাধন চাকমার মেয়ে পূর্ণিমা চাকমা (১৯)। তিনি রাঙামাটি সরকারি মহিলা কলেজে পড়তেন। পড়াশোনার জন্য থাকতেন শহরের রাজবাড়ী এলাকার একটি বাসায়। গত শুক্রবার ওই বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

/এসএইচ/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী