ফেনীতে বিশৃঙ্খলার অভিযোগে আটক ৮, পোলিং কর্মকর্তা প্রত্যাহার

ফেনী প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ১৪:৫৯আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৫:০৫

ফেনীর পরশুরাম উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোটকেন্দ্রে বিশৃঙ্খলার অভিযোগে আট জনকে আটক করেছে পুলিশ। রবিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাদেরকে আটক করা হয়। 

ছাগলনাইয়া থানার পরিদর্শক মো. শহিদুল ইসলাম জানান, আটককৃতদের মধ্যে উপজেলার বক্স মাহমুদ ইউনিয়নের খণ্ডল হাই উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে পাঁচ জনকে আটক করা হয়েছে। এ ছাড়া ছাগলনাইয়ার শুভপুর ইউনিয়নের উত্তর মন্দিয়া কেন্দ্র থেকে তিন জনকে আটক করা হয়েছে। 

এদিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের মধুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের গোপন কক্ষে প্রবেশ করায় পোলিং কর্মকর্তা নাসিমা বেগমকে প্রত্যাহার করেছেন কর্তব্যরত নির্বাহী ম্যাজিস্ট্রেট। সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।

ছাগলনাইয়া ও পরশুরাম উপজেলার আটটি ইউনিয়নে ভোটগ্রহণ চলছে। এখানে শুধু পরশুরাম উপজেলার মির্জানগর ইউনিয়নে ইভিএমে ভোটগ্রহণ হচ্ছে। বাকিগুলোতে ব্যালট পেপারের মাধ্যমে ভোটগ্রহণ করা হচ্ছে।

/এসএইচ/
সম্পর্কিত
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জেনেভা ক্যাম্পে অভিযান, আটক ১৬
তোফায়েল আহমেদের জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, নেতাকর্মী আটক
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের