১৫ গুণ ভোট বেশি পেয়ে লক্ষ্মীপুরের মেয়র হলেন মোজাম্মেল

লক্ষ্মীপুর প্রতিনিধি
২৮ নভেম্বর ২০২১, ২১:১৩আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ২১:১৬

লক্ষ্মীপুর পৌর নির্বাচনে মেয়র পদে ৩৭ হাজার ৭০৪ ভোট পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলন বাংলাদেশের হাত পাখা প্রতীকের প্রার্থী জহির উদ্দিন পেয়েছেন দুই হাজার ৫১৮ ভোট।

রবিবার (২৮ নভেম্বর) রাতে এ ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ নাজিম উদ্দিন। তিনি বলেন, ৩৭ হাজার ৭০৪ ভোট পেয়ে নৌকা প্রতীকের প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া জয়ী হয়েছেন। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভোটাররা নির্বিঘ্নে ভোট দিতে পেরেছেন।

জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, লক্ষ্মীপুর পৌরসভায় মেয়র পদে চার জন প্রার্থী ছিলেন। তারা হলেন জেলা আওয়ামী লীগের সংস্কৃতিবিষয়ক সম্পাদক মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, ইসলামী আন্দোলনের জহির উদ্দিন, এনডিএমের আবদুর রহিম স্বপন এবং আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জহির আল মামুন। ১৫টি ওয়ার্ডে ৮০ জন কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলর প্রার্থী রয়েছেন ২০ জন। পৌরসভার ভোটারের সংখ্যা ৭১ হাজার ৩২২।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী