বাবুনগরীর পাশে চিরনিদ্রায় শায়িত হেফাজত মহাসচিব

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ নভেম্বর ২০২১, ১৩:১৬আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ১৩:১৬

প্রয়াত হেফাজত আমির শাহ আহমদ শফি, জুনায়েদ বাবুনগরীর পাশে চিরনিদ্রায় শায়িত হলেন হেফাজতে ইসলামের মহাসচিব নুরুল ইসলাম জিহাদী। মঙ্গলবার (৩০ নভেম্বর) ফজরের আজানের পূর্বে তাকে হাটহাজারী মাদ্রাসা মসজিদের পাশে কবরস্থানে দাফন করা হয়।

এর আগে সোমবার (২৯ নভেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। দাফনের সময় হাটহাজারীর মুহতামিম মুহাম্মদ ইয়াহইয়াসহ অন্যান্য মুহাদ্দিস, মুফতি ও শিক্ষকবৃন্দ, হেফাজত নেতৃবৃন্দ, হাটহাজারী মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন।

গত বছরের ১৩ ডিসেম্বর হেফাজত ইসলামের মহাসচিব নুর হোসাইন কাসেমী মারা যাওয়ার পর ২৩ ডিসেম্বর নুরুল ইসলাম জিহাদীকে মহাসচিবের দায়িত্ব দেওয়া হয়। এরপর গত এক বছর তিনি মহাসচিবের দায়িত্ব পালন করে আসছিলেন।

শনিবার জাতীয় প্রেস ক্লাবে মাগরিব নামাজের পর ওলামা মাশায়েকের একটি অনুষ্ঠান শেষ করে রাতে খিলগাঁওয়ের বাসায় ফেরার পথে অসুস্থ হয়ে পড়লে তাকে ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার তিনি মারা যান। 

 

/এএম/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
শাপলা চত্বরের মামলায় দীপু মনি-রুপা-বাবুকে গ্রেফতার দেখালেন ট্রাইব্যুনাল
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি