‌‘ওমিক্রনের কারণে এইচএসসি পরীক্ষা যেন বাধাগ্রস্ত না হয়’

চাঁদপুর প্রতিনিধি
৩০ নভেম্বর ২০২১, ২২:৪৭আপডেট : ৩০ নভেম্বর ২০২১, ২২:৫০

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, করোনার নতুন ধরন ওমিক্রন আতঙ্ক ছড়াচ্ছে। তাই খুব সাবধান হতে হবে। আগামী ২ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত এইচএসসি পরীক্ষা। এই সংক্রমণের কারণে যেন পরীক্ষা বাধাগ্রস্ত না হয়। শিক্ষার্থীদের স্বার্থে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। পরীক্ষা বন্ধ করে দেওয়ার মতো পরিস্থিতি যেন না হয়।

মঙ্গলবার (৩০ নভেম্বর) দৈনিক চাঁদপুর প্রতিদিনের এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, এখন অধিকাংশের মুখেই মাস্ক দেখা যায় না। সবাইকে আবার ঢিলেমি ঝেটিয়ে বিদায় করে স্বাস্থ্যবিধির মধ্যে যেতে হবে। সভা-সমাবেশ কমিয়ে দিতে হবে। অনেক বেশি লোক সমাগম করে সভা-সমাবেশ মনে হয় না এখন আর চালু রাখা যাবে। কাজেই আমরা সুস্থ থাকি, দেশের অর্থনীতিকে সচল রাখি।

শিক্ষামন্ত্রী বলেন, শেখ হাসিনার সরকার কখনোই মানুষের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অগ্রাধিকার দেবে না, এটা হতেই পারে না। স্বাস্থ্য সুরক্ষাই অগ্রাধিকার পাবে। সঙ্গে জীবন-জীবিকা, পড়ালেখা সবকিছু চলবে। কিন্তু স্বাস্থ্য সুরক্ষা, জীবন রক্ষা এক নম্বর অগ্রাধিকার। তাই আমাদের গাফিলতির কারণে, মাস্ক না পরার কারণে সংক্রমণ যেন বেড়ে না যায়।

চাঁদপুর পেসক্লাবের সভাপতি এবং পত্রিকার সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ভূমি মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মাকছুদুর রহমান পাটওয়ারী, জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, স্বাধীনতা পদক প্রাপ্ত ডা. সৈয়দা বদরুন নাহার চৌধুরী প্রমুখ।

/এসএইচ/
সম্পর্কিত
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
কোচিং সেন্টার বন্ধের বিষয়ে যা বললেন শিক্ষামন্ত্রী 
২০২৭ সালের এসএসসি পরীক্ষার তারিখ ঘোষণা
সর্বশেষ খবর
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী