কুমিল্লায় কাউন্সিলর হত্যা: আরও এক আসামি গ্ৰেফতার

কুমিল্লা প্রতিনিধি
০২ ডিসেম্বর ২০২১, ১৪:৩৪আপডেট : ০২ ডিসেম্বর ২০২১, ১৪:৩৭

কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) ১৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সৈয়দ মোহাম্মদ সোহেল (৫০) ও আওয়ামী লীগ কর্মী হরিপদ সাহাকে (৫৫) গুলি করে হত্যার ঘটনায় ইমরান খন্দকার (২০) নামে আরও এক আসামিকে গ্ৰেফতার করা হয়েছে। কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার জানান, বুধবার রাতে কুমিল্লা শহরের আলেখার চর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ইমরান কুমিল্লা আদর্শ সদর উপজেলার সুজানগর এলাকার আবুল বাশারের ছেলে।

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ‘পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ইমরান জানান, ২২ নভেম্বর বিকাল সাড়ে ৪টায় তার মামাতো ভাই জিসান (এজাহারনামীয় ৮নং আসামি) তাকে ফোন করে তাদের বাসার দিকে যেতে বলে। সেখানে যাওয়ার পর তিনি এজাহারনামীয় আসামি শাহ আলম, সাব্বির, জেল সোহেল, সাজেন ও মাসুমসহ অজ্ঞাত আরও দুই-তিন জনকে দেখতে পান। তারা তিনটি কালো ব্যাগে অস্ত্র, গুলি ও হাতবোমা ভর্তি করছিল। ইমরান ও জিসান তাদের ব্যাগভর্তি করতে সহযোগিতা করেন। তারপর ব্যাগ তিনটি ইমরান ও জিসানকে দিয়ে অন্যরা পালিয়ে যায়। তারা অস্ত্র, গুলি ও বোমা ভর্তি ব্যাগ তিনটি সংরাইশ এলাকায় রহিম ডাক্তারের গলিতে তাজিহা লজ নামে বাসার ভেতরে ফেলে দিয়ে চলে যায়। গ্রেফতার আসামি ইমরানকে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।’

উল্লেখ্য, ইমরানসহ কাউন্সিলর সোহেলসহ জোড়া খুনের মামলায় এজাহারভুক্ত চার জন ও এজাহারের বাইরে তিন জনসহ মোট সাত জনকে গ্ৰেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার ভোরে এই মামলার প্রধান আসামি শাহ আলম পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছেন। এর আগে সোমবার দিবাগত গভীর রাতে মামলার ৩ নম্বর আসামি নগরীর সুজানগর এলাকার রফিক মিয়া ছেলে মো. সাব্বির রহমান (২৮) এবং ৫ নম্বর আসামি নগরীর সংরাইশ এলাকার কাকন মিয়ার ছেলে সাজন (৩২) পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন।

/এমএএ/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী