আবাসিক হোটেল থেকে পর্যটকের লাশ উদ্ধার, তরুণী হেফাজতে

কক্সবাজার প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০২১, ১৬:৫১আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ১৬:৫১

কক্সবাজারের একটি আবাসিক হোটেল থেকে সঞ্জয় কুমার সরকার (৩০) নামে এক পর্যটকের লাশ উদ্ধার করেছে ট্যুরিস্ট পুলিশ। গলায় ফাঁস লাগানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এক তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে ট্যুরিস্ট পুলিশ।

শনিবার (৪ ডিসেম্বর) দুপুরে কক্সবাজার শহরের পর্যটন এলাকা কলাতলীর আলম গেস্ট হাউস থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সঞ্জয় কুমার সরকার সিরাজগঞ্জের বাসিন্দা ও দুই সন্তানের জনক বলে জানিয়েছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. মহিউদ্দীন আহমেদ জানান, শনিবার বেলা ১১ টার দিকে ওই হোটেলে এক যুবক গলায় ফাঁস লাগানোর খবর পেয়ে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তার সঙ্গে থাকা তরুণীকে জিজ্ঞাসাবাদের জন্য ট্যুরিস্ট পুলিশের হেফাজতে আনা হয়। সঞ্জয় নিজের শিশু কন্যা ও স্ত্রীকে ফেলে অন্যজনের সঙ্গে কক্সবাজার বেড়াতে আসে বলে নিশ্চিত হয়েছে পুলিশ।

পুলিশের এ কর্মকর্তা আরও বলেন, ‘ধারণা করা হচ্ছে, বিয়েবহির্ভূত প্রেমের কারণে সিরাজগঞ্জ থেকে কক্সবাজার ভ্রমণে এসে ওই হোটেলে রুম ভাড়া নেন তিনি। পরে দুজনের মধ্যে বনিবনা না হওয়ায় এই ঘটনা ঘটতে পারে। বিষয়টি পুলিশ তদন্ত করে দেখছে। লাশটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’

/এফআর/
সম্পর্কিত
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের