হাতিয়ার সঙ্গে নৌ যোগাযোগ বন্ধ 

নোয়াখালী প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০২১, ১৬:০৩আপডেট : ০৬ ডিসেম্বর ২০২১, ১৬:০৩

ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হওয়ায় নোয়াখালীর বিচ্ছিন্ন দ্বীপ উপজেলা হাতিয়ার সঙ্গে সারাদেশের নৌ যোগাযোগ বন্ধ রয়েছে। 

সোমবার (৬ ডিসেম্বর) সকাল ৬টা থেকে হাতিয়ার সঙ্গে হাতিয়া-ঢাকা, হাতিয়া-চট্টগ্রাম ও হাতিয়া-বয়ারচর চেয়ারম্যান ঘাটে নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে।

জেলা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত সহকারী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, গতকাল সন্ধ্যা ৬টা থেকে আজ দুপুর ১২টা পর্যন্ত নোয়াখালী জেলায় ৩৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। উপকূলীয় এলাকায় ৩ নম্বর সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদফতর। এ সময় সব নৌযানকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নদীর তীরবর্তী এলাকায় অবস্থান করতে বলা হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান বলেন, ঘূর্ণিঝড় জাওয়াদের কারণে উপকূলীয় এলাকায় ৩ নম্বর সংকেত চলছে। বৈরী আবহাওয়ায় সাগর ও নদী উত্তাল থাকায় মানুষের জানমাল রক্ষায় হাতিয়ার সঙ্গে সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদে অবস্থানে থাকতে বলা হয়েছে। 

/এসএইচ/
সম্পর্কিত
জাওয়াদের প্রভাবে টানা বর্ষণে বাগেরহাটে ফসলের ব্যাপক ক্ষতি
নুইয়ে পড়েছে আমন, ব্যাপক ক্ষতির শঙ্কায় কৃষক
বীজ বুনেই মাথায় হাত আলুচাষিদের
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান