যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ চট্টগ্রামে

চট্টগ্রাম সংবাদদাতা
০৮ ডিসেম্বর ২০২১, ১৯:৩৬আপডেট : ০৮ ডিসেম্বর ২০২১, ১৯:৩৬

যৌথ প্রশিক্ষণ ও মহড়ায় অংশ নিতে বাংলাদেশের সমুদ্রসীমায় অবস্থান করছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ জাহাজ ইউএসএস টুলসা। বুধবার (৮ ডিসেম্বর) চট্টগ্রাম বন্দরের জেটিতে আসে জাহাজটি। 

বাংলাদেশ নৌবাহিনীর চট্টগ্রাম নৌ-অঞ্চলের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন মাসুদুল করিম সিদ্দিকী জাহাজটিকে স্বাগত জানান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ নৌবাহিনী।

জাহাজটির অধিনায়ক কমান্ডার উইলিয়াম ডিভোর‌্যাক বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতসহ চট্টগ্রাম নৌ অঞ্চলের আঞ্চলিক কমান্ডার রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক, কমান্ডার বিএন ফ্লিট রিয়ার এডমিরাল এস এম আবুল কালাম আজাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। 

এ ছাড়া বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ও জাহাজটির অধিনায়ক চট্টগ্রামের বানৌজা ঈসাখানের স্কুল অব মেরিটাইম ওয়ারফেয়ার অ্যান্ড ট্যাকটিক্সে (এসএমডব্লিউটি) মহড়ার সমাপনী অনুষ্ঠানে অংশ নেবেন।

গত শনিবার থেকে চলমান এই মহড়ায় যুক্তরাষ্ট্র নৌবাহিনীর ইউএসএস টুলসা জাহাজ, এমএইচ-৬০ হেলিকপ্টার এবং বাংলাদেশ নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযান, প্রত্যয়, দুর্জয় ও মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট (এমপিএ) বিভিন্ন কর্মসূচিতে অংশ নিচ্ছে।

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে সম্পর্কের উন্নয়ন ও উভয় দেশের নৌবাহিনীর প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধি, প্রযুক্তিগত জ্ঞান অর্জেনর লক্ষ্যে এই মহড়ার আয়োজন করা হয়েছে। আগামী শনিবার জাহাজটি যুক্তরাষ্ট্রে ফিরে যাবে।

/এসএইচ/
সম্পর্কিত
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
চট্টগ্রাম বন্দরের জট কমাতে শতাধিক পণ্যবাহী কন্টেইনার নিলামে
চট্টগ্রাম বন্দরে জাহাজে ২ বিদেশি নাগরিকের মারামারি, একজন নিহত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম