খাটে মিললো গলায় ওড়না পেঁচানো প্রবাসীর স্ত্রীর লাশ

চট্টগ্রাম সংবাদদাতা
০৯ ডিসেম্বর ২০২১, ২৩:০৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০২১, ২৩:০৩

চট্টগ্রামের সীতাকুণ্ডে এক প্রবাসীর স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে পৌরসভার ৬নং ওয়ার্ডের মহিউদ্দিন জসিমের ভাড়া ঘর থেকে গলায় ওড়না পেঁচানো লাশটি উদ্ধার করা হয়।

নিহত লাকি আক্তার (২৫) প্রবাসী আব্দুল মান্নানেন স্ত্রী বলে জানা গেছে। স্থানীয়রা জানিয়েছেন, লাকি আক্তার দুই বিয়ে করেছেন। প্রথম বিয়ের ডিভোর্সের পর আব্দুল মান্নানকে বিয়ে করে জসিমের ভাড়া ঘরের তিন তলায় বাসা ভাড়া নিয়ে এক বছর ধরে থাকছেন। তার স্বামী বিদেশে থাকেন। তাদের সংসারে কোনও সন্তান নেই।

ধারণা করা হচ্ছে, তার স্বামী বিদেশে থেকে গত পরশু এসেছেন। তবে সেটি কেউ জানে না। স্বামী তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে। এই ঘটনার পর লাকি আক্তারের স্বামী পলাতক রয়েছেন। নিহতের গ্রামের বাড়ি মীরসরাই উপজেলার উত্তর করুয়া গ্রামে বলে জানা গেছে।

সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে থানায় খবর আসে, প্রবাসী আব্দুল মান্নানের স্ত্রী ঘরের দরজা সকাল থেকে খুলছে না। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে ঘরের খাটের ওপর গলায় ওড়না পেঁচানো লাশটি উদ্ধার করে। নিহতের জিহ্বায় দাঁত কামড়ানো অবস্থা দেখে মনে হয়েছে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।’

তিনি বলেন, ‘এলাকার লোকজন বলেছে, লাকি তার বোনকে কল করে বলেছিল তার স্বামী দুদিন আগে সৌদি আরব থেকে আসছে। কিন্তু সে আসছে কি-না কেউ বলতে পারে না। কারণ তাকে এখানে কেউ চেনে না। ধারণা করা হচ্ছে, স্বামী বিদেশ থেকে এসে সবার অজান্তে তাকে শ্বাসরোধ করে হত্যার পর গলায় ওড়না পেঁচিয়ে হত্যার পর পালিয়েছে। যাতে মানুষ বুঝতে পারে, তার স্ত্রী আত্মহত্যা করেছে। এই ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় একটি হত্যা মামলার প্রক্রিয়া চলছে।’

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী