ডিবি পরিচয়ে সংবাদপত্র এজেন্টকে তুলে নেওয়ার অভিযোগ

চট্টগ্রাম সংবাদদাতা
১৩ ডিসেম্বর ২০২১, ২০:১২আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ২০:৩৯

চট্টগ্রামের সীতাকুণ্ডে গোয়েন্দা (ডিবি) পুলিশ পরিচয়ে এসএম ইয়াছিন (৫৭) নামে এক সংবাদপত্র এজেন্টকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। রবিবার (১২ ডিসেম্বর) সকাল ৭টার দিকে তাকে সংবাদপত্র সরবরাহের অফিস থেকে তুলে নিয়ে গেলেও সোমবার সন্ধ্যা পর্যন্ত তার সন্ধান পাওয়া যায়নি।

এদিকে, চট্টগ্রামের ডিবির বিভিন্ন শাখা ও থানায় খোঁজ নিলে তাকে আটক করা হয়নি বলে জানানো হয়েছে।

এসএম ইয়াছিন উপজেলার সোনাইছড়ী ইউনিয়নের মধ্যম সোনাইছড়ীর (বার আউলিয়া) মৃত মৌলভি মোহাম্মদ মিয়ার ছেলে। তিনি বিভিন্ন জাতীয় ও আঞ্চলিক দৈনিক সংবাদপত্রের এজেন্ট।

পরিবার ও থানায় জিডি সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রবিবার সকালে নিজ সংবাদপত্র অফিসে বসে জাতীয় ও আঞ্চলিক পত্রিকা বিলির জন্য হকারদের মধ্যে বণ্টন করছিলেন ইয়াছিন। আনুমানিক সকাল ৭টার দিকে একটি সাদা রঙের হাইস মাইক্রোবাস এসে তার অফিসের সামনে এসে দাঁড়ায়। মাইক্রোবাস থেকে ডিবি লেখা জ্যাকেট পরা তিন ব্যক্তি তার অফিসে এসে নাম জিজ্ঞেস করেন। নাম বলার পর তারা ডিবি পরিচয় দিয়ে ইয়াছিনের বিরুদ্ধে মামলা আছে বলে তুলে নিয়ে যান।  

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশের ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেশব কুমার বলেন, ‘সীতাকুণ্ডে এ ধরনের কোনও অভিযান হয়নি এবং জেলা ডিবি পুলিশ কোনও লোককে আটক করেনি।’

সীতাকুণ্ড মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, ‘এ ঘটনায় সংবাদপত্র এজেন্ট এসএম ইয়াছিনের ভাই মাহবুবুর রহমান বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি করেছেন। তিনি দাবি করেছেন, তার ভাইকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছে। তাই আমরা ডিবির বিভিন্ন শাখা কার্যালয়ে যোগাযোগ করেছি। ইয়াছিনের মোবাইল ফোন নম্বরে কল করলে সেটি ব্যস্ত বলছে। আমরা তাকে উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

/এমএএ/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
সমালোচনার মুখে টেলিভিশন মালিকরা বলছেন ‘ভুলবশত নোটিস’  
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী