বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনকে উৎসাহ দেওয়া ঠিক নয়: মাহবুব তালুকদার

চট্টগ্রাম সংবাদদাতা
২১ ডিসেম্বর ২০২১, ১৫:১৩আপডেট : ২১ ডিসেম্বর ২০২১, ১৫:১৯

গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোয় বিনা প্রতিদ্বন্দ্বিতার নির্বাচনকে উৎসাহ দেওয়া সমীচীন নয় বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. মাহবুব তালুকদার। 

মঙ্গলবার (২১ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম সার্কিট হাউজে আয়োজিত আসন্ন ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনকে সামনের রেখে আইন শৃঙ্খলা বিষয়ক এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

মাহবুব তালুকদার বলেন, ‘একটা উদাহরণ দেখা যাচ্ছে, ৩৬০ জন চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। একটা সংস্কৃতি গড়ে উঠেছে। এ ব্যাপারে আমাদের নতুন করে ভাবতে হবে। নির্বাচন প্রক্রিয়া পরিবর্তন করলে এই অবস্থা থেকে উদ্ধার পেতে পারি কি-না। আগামীতে যারা দায়িত্বে আসবেন নির্বাচন কমিশনে তারা নিশ্চই এই বিষয়গুলো ভেবে দেখবেন।’

তিনি বলেন, ‘ষষ্ঠ ধাপের নির্বাচনে সর্বত্র ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহার করা হবে। সামনের যে নির্বাচনগুলো আছে—আর মাত্র ৫৫ দিন দায়িত্বকাল, তার আগের নির্বাচনগুলোতে আরও ভালো করে করতে চাই। শেষটা ভালো করে সবটা ভালো করতে চাই।’

সভায় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসানের সভাপতিত্বে অন্যদের মধ্যে ডিআইজি আনোয়ার হোসেন, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের কমিশনার সালেহ মো. তানভীর, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান, চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হাসানুজ্জামান, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. মমিনুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

/এসএইচ/
সম্পর্কিত
রাষ্ট্রপতির ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই
এক উপজেলার সব ইউপির ভোট একসঙ্গে হবে: ইসি সচিব
সর্বশেষ খবর
মালয়েশিয়াকে হারালো বাংলাদেশের মেয়েরা 
মালয়েশিয়াকে হারালো বাংলাদেশের মেয়েরা 
তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধে ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
প্রধান তেল পাইপলাইন বন্ধ করলো সৌদি আরব
প্রধান তেল পাইপলাইন বন্ধ করলো সৌদি আরব
টেস্ট অভিষেকে ছক্কার নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের রাজাউল্লাহ
টেস্ট অভিষেকে ছক্কার নতুন ইতিহাস গড়লেন পাকিস্তানের রাজাউল্লাহ
সর্বাধিক পঠিত
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
মঈন খান ও সালাহউদ্দিন আহমদের দায়িত্ব বাড়লো 
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
সেই ভবন ভাড়া নিয়ে কী করছিলেন ৬৩ বিদেশি নাগরিক, যা জানালো পুলিশ
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
মেসির পর আর্জেন্টিনার নতুন অধিনায়কের নাম ঘোষণা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা
বিয়ের ছবি পোস্ট করে ওমর সানীর আবেগঘন বার্তা