বেগমগঞ্জে ডাকাতির স্বর্ণালঙ্কারসহ ৯ জন গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২১, ০৮:৫১আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ০৮:৫৭

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়ন ডাকাতি হওয়া চার ভরি স্বর্ণালঙ্কার ও নগদ আট হাজার টাকাসহ নয় ডাকাত সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

শনিবার (২৫ ডিসেম্বর) জেলা পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ শহীদুল ইসলাম।

গ্রেফতারকৃত ডাকাতরা হলো—খোরশেদ আলম পিটু, ছালাউদ্দিন, মিজানুর রহমান মিজান, আবদুর রহিম, মো. আবদুল, মোশাররফ হোসেন, ফোরকান উদ্দিন, নুরুল ইসলাম ও সুমন চন্দ্র কুরী।

এসপি জানান, গত ৩ ডিসেম্বর দুর্গাপুর ইউনিয়নে ডাকাতির ঘটনায় মামলা হয়। এরপর লক্ষ্মীপুর, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও বেগমগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নয় জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ডাকাতির একজোড়া কানের দুল, ১৩টি আংটি, ১টি নাকফুল, ১টি গলার হার এবং দুটি মোবাইল ফোনসহ নগদ আট হাজার ৬৫০ টাকা জব্দ করা হয়। 

তিনি আরও জানান, সাত জন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গ্রেফতারকৃতদের বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

/এসএইচ/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের