‌‘করোনাকালে মানুষের পাশে দাঁড়ানো ছাত্রলীগের দায়িত্ব’

চাঁদপুর প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০২২, ১৪:৩৯আপডেট : ০৪ জানুয়ারি ২০২২, ১৫:২৪

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে করোনার ভয়াবহতা থেকে রক্ষা করেছেন। এই ধারা অব্যাহত রাখতে আমাদেরও সর্বাত্মক চেষ্টা চালাতে হবে। করোনাকালে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং মানুষের পাশে দাঁড়ানো ছাত্রলীগের দায়িত্বের মধ্যে পড়ে। প্রধানমন্ত্রীর মানবিকতার কথা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়াও ছাত্রলীগের কাজ। 

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাসান আলী স্কুল মাঠে ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সংক্ষিপ্ত সমাবেশে এ কথা বলেন তিনি।

দীপু মনি বলেন, দুই বছর পরই নির্বাচন। নির্বাচনকে সামনে রেখে স্বাধীনতাবিরোধী ও দেশবিরোধী অপশক্তি মাথাচাড়া দিয়ে উঠতে চাইছে। আওয়ামী পরিবার ও দেশের শান্তিকামী মানুষ শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে তাদের রুখে দাঁড়াবে। 

তিনি আরও বলেন, আমি ছাত্রলীগের কর্মী হিসেবে গর্বিত। আমরা এমন এক সময় ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করছি যখন সারাবিশ্বে করোনা প্রাদুর্ভাব। ওমিক্রনের কারণে আমাদের অত্যন্ত সচেতন হতে হবে। এখন থেকে নিয়মিত সবাইকে মাস্ক পরতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এটা ছাত্রলীগের এখনকার কাজ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাফাজ্জল হোসেন এসডু পাটোয়ারীসহ জেলা-উপজেলা পর্যায়ের বর্তমান ও সাবেক ছাত্রলীগের নেতাকর্মী।

/এসএইচ/
সম্পর্কিত
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী