খাগড়াছড়ি থেকে অপহৃত কিশোরী চট্টগ্রামে উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি
১৪ জানুয়ারি ২০২২, ১১:৩২আপডেট : ১৪ জানুয়ারি ২০২২, ১১:৩২

খাগড়াছড়ি থেকে অপহরণের প্রায় ৪ মাস পরে চট্টগ্রামের একটি আবাসিক এলাকা থেকে এক কিশোরীকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনা হওয়া অপহরণ মামলায় স্বরূপ দে (২৩) নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ।  খাগড়াছড়ি সদর থানার এসআই বিকিরন চাকমা বিষয়টি নিশ্চিত করেন।

বিকিরণ জানান, গত বছরের ৬ সেপ্টেম্বর খাগড়াছড়ি শহরের সিংগিনালা এলাকার এক কিশোরীকে অজ্ঞাতনামা লোকজন অপহরণ করে। এ ঘটনায় মামলা হয়। পরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে প্রায় ৪ মাস ৮দিন পর বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) রাতে চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকা থেকে ওই কিশোরীকে উদ্ধার করা হয়। 

এ সময় রাউজানের চিকদাইর গ্রামের আকাশ দে’র ছেলে স্বরুপ দেকে গ্রেফতার করা হয়। পরে ওই কিশোরী ও অপহরণ ঘটনায় গ্রেফতার তরুণকে খাগড়াছড়ি সদর থানায় নিয়ে আসা হয়।  শুক্রবার তাদের আদালতে তোলার কথা রয়েছে। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে ভিকটিম ও অপহরনকারী বিয়ে করেছেন মর্মে দাবি করলেও এ বিষয়ে কোনও কাগজ তারা দেখাতে পারেননি বলে জানিয়েছে পুলিশ। 

/টিটি/
সম্পর্কিত
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
২৬ লাখ টাকা ‘চাঁদা’ চেয়ে ভবন নির্মাণকাজ বন্ধ, উদ্যোক্তাকে অপহরণচেষ্টার অভিযোগ
তিন দিন ধরে নিখোঁজ ৪ কিশোরী, ফোন দিয়ে জানালো ‘আন্টির সঙ্গে আছি’
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের