গাছে ট্রাকের ধাক্কা, প্রাণ গেলো বাবা-ছেলের

খাগড়াছড়ি প্রতিনিধি
১৯ জানুয়ারি ২০২২, ১৪:২১আপডেট : ১৯ জানুয়ারি ২০২২, ১৪:২১

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় সিমেন্টবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা লেগে বাবা-ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

বুধবার (১৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের গুইমারা উপজেলার বুদংপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মানিকছড়ি উপজেলার চাল ব্যবসায়ী জীবন চন্দ্র মজুমদার (৫০) ও তার ছেলে রাজদ্বীপ মজুমদার (১২)। তারা মানিকছড়ির হাজীপাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সিমেন্টবোঝাই একটি ট্রাক চট্টগ্রাম থেকে খাগড়াছড়ির দিকে আসছিল। পথে বুদংপাড়া এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই ট্রাকে থাকা জীবন ও রাজদ্বীপের মৃত্যু হয়।

ঘটনার পরপরই সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান শুরু করে। এ সময় চালক মেহেদী প্রকাশ লাভলুকে জীবিত উদ্ধার করে মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে পাঠায়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত কার্যক্রম গ্রহণ প্রক্রিয়াধীন।

/এসএইচ/
সম্পর্কিত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
সড়কে প্রাণ হারালেন যুবদল নেতা
সর্বশেষ খবর
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
উত্তর কোরিয়ার পারমাণবিক শক্তি ‘অনিয়ন্ত্রিত হারে’ বৃদ্ধির ঘোষণা কিমের
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান