পাহাড়ে কাঠ কুড়াতে যাওয়া নারীকে ধর্ষণ-হত্যা, আসামির ফাঁসি

চট্টগ্রাম সংবাদদাতা
২০ জানুয়ারি ২০২২, ১৭:০৬আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৭:০৬

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকায় এক নারীকে ধর্ষণের পর হত্যার দায়ে জসীম উদ্দীন বাপ্পি (৫০) নামে এক আসামির মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে এক লাখ টাকা জরিমানাও করা হয়।

বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক জামিউল হায়দার এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর সরকারি কৌঁসুলি নিখিল কুমার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আসামি জসীম উদ্দীন বাপ্পির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। মামলায় মোট ১৭ জন সাক্ষ্য দিয়েছেন। আদালতে আসামির অপরাধ প্রমাণিত হওয়ায় ফাঁসির আদেশ দেন। মামলায় আরও চার আসামি ছিলেন। এর মধ্যে দুজন কারাগারে মারা গেছেন। মামলায় শরীফ ও আইয়ু্ব নামে আরও দুজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। এর মধ্যে শরীফ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। আইয়ুব দীর্ঘদিন ধরে পলাতক।’

মামলার বিবরণে জানা গেছে, ২০১৭ সালের ২৯ মার্চ সীতাকুণ্ড উপজেলার কুমিরা এলাকার একটি পাহাড়ে রান্নার জন্য কাঠ আনতে যান ওই নারী। একা পেয়ে আসামিরা তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর বাপ্পির ছুরিকাঘাত করে ভুক্তভোগীকে হত্যা করে। ঘটনার একদিন পর ওই নারীর ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। ময়নাতদন্তে ধর্ষণের পর হত্যার প্রমাণ মেলে। পরের দিন ৩০ মার্চ অজ্ঞাতদের আসামি করে সীতাকুণ্ড থানায় মামলা করেন ভুক্তভোগীর মেয়ে। পরে আসামি জসীম উদ্দীন বাপ্পিকে গ্রেফতার করে পুলিশ। বাপ্পি ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেয়। তদন্ত শেষে পুলিশ আদালতে পাঁচ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

/এফআর/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বশেষ খবর
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী