অভিযুক্তকে বদলি, ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

কক্সবাজার প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২২, ১৯:১৯

কক্সবাজার সদর হাসপাতালে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করেছেন। এক চিকিৎসকের বিরুদ্ধে যৌন হয়রানি ও অসদাচরণের অভিযোগে তারা এ কর্মসূচি পালন করেন।

শুক্রবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে একটি সমঝোতা বৈঠকের পর ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতি প্রত্যাহার করে হাসপাতালে কাজে যোগ দিয়েছেন।

কক্সবাজার সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মুমিনুর রহমান জানান, হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মাহফুজুর রহমানের বিরুদ্ধে অভিযোগ এনে ইন্টার্ন চিকিৎসকরা কর্মবিরতিতে ছিল। তবে চলমান এ কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছে তারা।

গত বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) সকাল থেকে কর্মবিরতিতে যান ইন্টার্ন চিকিৎসক পরিষদ। এ নিয়ে সীমাহীন দুর্ভোগে পড়েছে চিকিৎসা নিতে আসা রোগীরা।

কক্সবাজার ইন্টার্ন চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মীর ম ম  বিল্লাহ তকী বলেন, গাইনি ও প্রসূতি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মাহফুজুর রহমানকে নিয়ে সংগঠিত ঘটনায় একটি সমঝোতা বৈঠকে সমাধান হয়েছে। এ কারণে আমরা বিকাল থেকে কাজে যোগদান করেছি। কক্সবাজার সদর হাসপাতালের গাইনি ও প্রসূতি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. মাহফুজুর রহমানকে প্রত্যাহার করে পেকুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে বদলি করা হয়েছে। এ জন্য আমরা কর্মবিরতি প্রত্যাহার করে নিয়েছি।

সূত্রে জানা গেছে, ২০২১ সালের ২৬ নভেম্বর হাসপাতালে চিকিৎসক মাহফুজুর রহমানের বিরুদ্ধে যৌন হয়রানিসহ অসদাচরণের অভিযোগ করেন ইন্টার্ন চিকিৎসকরা। কিন্তু প্রহসনমূলক শাস্তি হিসেবে অভিযোগকারীদের এক্সটেনশন ও তিন মাসের বেতনভাতা কেটে রাখার আদেশ জারি করে। এর প্রতিবাদে কর্মবিরতি ঘোষণা করে ইন্টার্ন চিকিৎসকরা।

/এফআর/
সম্পর্কিত
হঠাৎ হাসপাতাল পরিদর্শনে হাসনাত আবদুল্লাহ, ৫ চিকিৎসককে শোকজ
ধর্ষণের অভিযোগে গ্রেফতার সরকারি চিকিৎসক
হামের প্রাদুর্ভাব: ঈদে ছুটি পাচ্ছেন না সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সরা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে