১৯ দিনে ইতালি থেকে সরাসরি জাহাজ এলো চট্টগ্রাম বন্দরে

চট্টগ্রাম সংবাদদাতা
০৫ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১৯আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২২, ২৩:১৯

ইতালির থেকে কনটেইনারবাহী জাহাজ সরাসরি এসে ভিড়েছে চট্টগ্রাম বন্দরে। দেশটি থেকে পণ্য নিয়ে ‘এমভি সোঙ্গা চিতা’ নামের জাহাজটি শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়ে।

দুপুর পৌনে ১টার দিকে জাহাজটি নিয়ে আসা হয় বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের (এনসিটি) ৪ নম্বর জেটিতে। লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজটি ড্রাফট (পানির উপরের অংশ থেকে নিচের অংশ পর্যন্ত) ৬ দশমিক ২ মিটার।

জাহাজটির স্থানীয় এজেন্ট হিসেবে নিয়োজিত আছে রিলায়েন্স শিপিং অ্যান্ড লজিস্টিকস। প্রতিষ্ঠানের ব্যবস্থাপক (অপারেশন্স) জাহাঙ্গীর আলম শনিবার বলেন, ‘কোনও ধরনের ঝামেলা ছাড়াই জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে ভিড়েছে। বন্দরের নিজস্ব পাইলটরা জাহাজটি এনসিটিতে নিয়ে আসে। জাহাজটিতে কনটেইনার ওঠানামা (লোড-আনলোড) শেষ হলে রোববার কিংবা সোমবার ফের ইতালির উদ্দেশে রওনা দেবে।’

বন্দর কর্মকর্তারা জানান, এমভি সোঙ্গা চিতা জাহাজটি এখন থেকে নিয়মিত চট্টগ্রাম বন্দরে আসা যাওয়া করবে।  এটিতে ৯৪৫টি (প্রতিটি ২০ ফুট দৈর্ঘ্যের) খালি কনটেইনার এবং সাতটি গার্মেন্টস কাঁচামাল ভর্তি কনটেইনার আছে। এসব কনটেইনার নিয়ে গত ১৭ জানুয়ারি চট্টগ্রাম বন্দরের উদ্দেশে ইতালির রেভেনা বন্দর ত্যাগ করে। সময় লেগেছে মাত্র ১৯ দিন। জাহাজটি চট্টগ্রাম বন্দর থেকে এক হাজার ১০০টি রফতানি পণ্য নিয়ে ইতালির উদ্দেশে ছেড়ে যাবে।

জানা গেছে, সরাসরি জাহাজ চলাচল শুরু হওয়ায় এখন চট্টগ্রাম বন্দরে থেকে ১৫ থেকে ১৬ দিনে ইউরোপের বন্দরে কনটেইনার জাহাজ পৌঁছবে। একই জাহাজের পণ্য সিঙ্গাপুর মালয়েশিয়ার বিভিন্ন ট্রান্সশিপমেন্ট বন্দর হয়ে ইউরোপে পৌঁছাতে আগে ৪৫ দিন লাগতো। সরাসরি জাহাজ চলাচল শুরু হওয়ায় দেশের ব্যবসায়ীদের অর্থ এবং সময় দুই সাশ্রয় হবে।

/এফআর/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রাম বন্দরের এনসিটিতে এক মাসে কনটেইনার হ্যান্ডলিংয়ে রেকর্ড
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী