চট্টগ্রামে ইংরেজিতে নামফলক লেখায় ৮ প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রাম সংবাদদাতা
১৩ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫২আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২২, ২২:৫২

ইংরেজিতে সাইনবোর্ড-নামফলক লেখায় আট প্রতিষ্ঠানকে মোট ৩৩ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১৩ ফেব্রুয়ারি) সিটি করপোরেশনের ম্যাজিস্ট্রেট মারুফা বেগম নেলীর নেতৃত্বে নগরীর স্টেশন রোড ও নিউমার্কেট এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

চসিকের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী রবিবার বলেন, ফেব্রুয়ারি মাস শুরুর আগেই ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ডে ইংরেজি নাম পরিবর্তন করে বাংলায় লিখতে লিফলেট বিতরণ করে চসিক। বিভিন্ন স্থানে মাইকিংও করা হয়। ফেব্রুয়ারির প্রথম দিন থেকে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত রয়েছে। নির্দেশনা মেনে যেসব প্রতিষ্ঠানের নাম ইংরেজির পরিবর্তে বাংলায় লেখা হয়নি, তাদেরকে জরিমানা করা হচ্ছে।

চসিক সূত্র জানায়, রবিবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালত অভিযানে নামে। এ সময় বাংলায় সাইন বোর্ড না লেখায় স্টেশন রোডের দি এলিয়ানা হোটেল অ্যান্ড সুইটকে ৭ হাজার, নিউ মার্কেটের নিচতলার জেন্টেল ম্যানকে ৪ হাজার, জেন্টেল পার্ককে ৪ হাজার,
আরটেক্সকে ৪ হাজার, ব্লু মুনকে ৩ হাজার, ট্রাফিককে ৩ হাজার, ইনফিনিটিকে ৪ হাজার ও প্রাইড শো-রুমকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।

আদালত পরিচালনার সময় ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন চসিকের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি টিম।

/এসএইচ/
সম্পর্কিত
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
অব্যবস্থাপনার দায় ৩ লাখ টাকা? 
আদ-দ্বীন হাসপাতালকে ৩ লাখ টাকা জরিমানা 
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী