আব্দুল হালিম রেলসেতুতে আগুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:১৭আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২২, ২২:১৭

ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট রেলপথের কিশোরগঞ্জের ভৈরব ও ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মাঝামাঝি আব্দুল হালিম রেলসেতুতে আগুন লেগেছে। শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) রাতে লাগা এই আগুন প্রায় আধা ঘণ্টার মতো জ্বলেছে। ফায়ার সার্ভিসের একাধিক টিম ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এতে ট্রেন চলাচলে কোনও বিঘ্ন ঘটেনি।

একাধিক সূত্র জানায়, রাত সোয়া ৮টার দিকে ডাউন লাইনের আব্দুল হালিম সেতুর মাঝামাঝি স্থানে ৪ নম্বর পিলারে আগুন লাগে। সেতুর ওপর দিয়ে বিদ্যুৎ, টেলিফোনসহ বিভিন্ন সেবা সংস্থার জরুরি সার্ভিস লাইন নদীর অপর প্রান্তে সরবরাহ করা হয়েছে।

এদিকে রাত ৮টা ২৫ মিনিটের দিকে ওই সেতুর ওপর দিয়েই ঢাকা থেকে আখাউড়াগামী তিতাস কমিউটার ট্রেন যায়। খবর পেয়ে আশুগঞ্জ ফায়ার সার্ভিসের একটি দল আগুন নিয়ন্ত্রণে আনে। তবে কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ভৈরব নৌ-ফায়ার স্টেশনের ইনচার্জ মকবুল হোসেন বলেন, আগুনের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই এবং প্রায় ২০ মিনিটের প্রচেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই। আগুনের সঠিক কারণ জানা যায়নি।

ভৈরব রেলওয়ে জংশনের সহকারী নির্বাহী প্রকৌশলী জিসান দত্ত জানান, সেতুর পাশ দিয়ে যে বৈদ্যুতিক তার গেছে। ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। ট্রেন চলাচলে কোনও সমস্যা হয়নি।

/এফআর/
সম্পর্কিত
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
দিল্লির অগ্নিকাণ্ডে ৫ বাংলাদেশি আহত
দিল্লির রেস্তোরাঁয় ভয়াবহ আগুন, বিদেশি নাগরিকসহ নিহত ২১
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম