কুমিল্লার পাঁচ যাত্রী নিহতের ঘটনায় সেই ট্রাকচালক গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি
২০ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২১আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৪:২১

কুমিল্লার বুড়িচংয়ে মাটিবাহী ড্রামট্রাকের চাপায় অটোরিকশার পাঁচ আরোহী নিহতের ঘটনায় চালক রাকিবুল হাসান রবিনকে (১৯) গ্রেফতার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। শনিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা দক্ষিণ ইউনিয়নের মুরাপাড়া গ্রাম থেকে পালানোর সময় সিএনজিচালিত অটোরিকশা থেকে তাকে গ্রেফতার করা হয়। রবিবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১২টায় এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন কুমিল্লার র‍্যাব-১১ কোম্পানির কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন।   

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি রবিন বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে বলে জানান। সড়ক দুর্ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার কথা স্বীকার করেন। 

জিজ্ঞাসাবাদে গ্রেফতার রাকিবুল হাসান রবিন জানান, তার কোনও বৈধ ড্রাইভিং লাইসেন্স বা কোনও বৈধ কোনও প্রতিষ্ঠান থেকে ড্রাইভিং প্রশিক্ষণ ছিল না। পরবর্তীতে তিনি ওস্তাদের বুদ্ধিতে অল্প টাকার বিনিময়ে বিভিন্ন মালিকের ড্রামট্রাক চালানো শুরু করেন। 

রাকিব আরও জানান, তার মালিক মো. আলেক ( ৫৫ ) তাকে ন্যুনতম এক বছর আত্মগোপনে থাকার পরামর্শ দিয়েছিলেন। তিনি প্রথমে মামার বাড়ি কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার কনেশতলা গ্রামে আত্মগোপন করেন। পরবর্তীতে রাতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আঁচ করতে পেরে অন্য জায়গায় আত্মগোপনের চেষ্টা চালান।  

 কুমিল্লার র‍্যাব-১১ এর কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বলেন, ঘটনার পর থেকেই দুর্ঘটনা কবলিত ড্রামট্রাকটির মালিক বুড়িচং উপজেলার মিরপুর গ্রামের বাসিন্দা মো. আলেক ( ৫৫) কুমিল্লা আত্মগোপনে রয়েছেন। তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‍্যাব চেষ্টা চালিয়ে যাচ্ছে। গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে কুমিল্লা জেলার বুড়িচং থানায় হস্তান্তর করা হয়।  

এর আগে, শুক্রবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৬টার দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সিন্ধুরিয়াপাড়া কাটাজাঙ্গল তুতবাগান এলাকায় মাটিবাহী ড্রামট্রাক চাপায় অটোরিকশার চালক-যাত্রীসহ পাঁচ জন নিহত হন। পরে শুক্রবার রাতে বুড়িচং থানায় মামলা দায়ের করা হয়।

 

/টিটি/
সম্পর্কিত
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী