দোকান খুলেই খাটের নিচে মিললো ‘চোর’, পিটিয়ে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
২৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩৫আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২২, ২১:৩৫

কুমিল্লার তিতাস উপজেলায় চোর সন্দেহে মানুষের পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। নিহতের নাম মাহবুবুর রহমান ওরফে টারজেন (২৫)। তিনি উপজেলার জিয়ারকান্দি ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের বাসিন্দা। বিষয়টি নিশ্চিত করেছেন তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে জিয়ারকান্দি ইউপির নোয়াগাঁও গ্রামের মৃত সোনা মিয়া সরকারের ছেলে আজহারুলের মুদির দোকানের চালের টিন কেটে ভেতরে প্রবেশ করে কেউ একজন। তখন দোকানের পাশের বাড়ির আজহারুলের চাচাতো ভাই তৌফিকুল ইসলাম টের পেয়ে মোবাইল ফোনে কল করে বিষয়টি জানান। ঘটনা শুনেই আজহারুলসহ আরও কয়েকজন ছুটে এসে দোকানের দরজা খুলে খাটের নিচে তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের শাহ আলম ভূঁইয়ার ছেলে মাহবুবুর রহমানকে পান। তাকে সেখান থেকে বের করে এলাকার লোকজন এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর আহত করেন। আশঙ্কাজনক অবস্থায় দেখে স্থানীয় কয়েকজন তাকে তিতাস উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকালে মারা যান।

এই বিষয়ে জানতে দোকানি আজহারুলের সঙ্গে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইল ফোন নম্বরটি বন্ধ পাওয়া যায়।

তিতাস থানার ওসি সুধীন চন্দ্র দাস বলেন, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। আমরা ঘটনাটি তদন্ত করছি।

/এফআর/
সম্পর্কিত
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
সর্বশেষ খবর
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী