কক্সবাজার সাফারি পার্কে সিংহরাজের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩২আপডেট : ২৪ ফেব্রুয়ারি ২০২২, ১৮:৩২

এবার কক্সবাজারের ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে সিংহরাজ ‘সোহেল’ মারা গেছে। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বয়সজনিত কারণে সিংহটির মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্কের তত্ত্বাবধায়ক মাজহারুল ইসলাম।

পার্কের তত্ত্বাবধায়ক জানান, বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে সিংহের বেষ্টনী থেকে সোহেল নামে সিংহটির মরদেহ উদ্ধার করা হয়। গত ২০০৪ সালে ঢাকার মিরপুরের জাতীয় চিড়িয়াখানা থেকে চার বছর বয়সী সিংহটিকে ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে আনা হয়েছিল। গত তিন-চার বছর ধরে বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিল সে। সোহেলের বয়স হয়েছিল ২২ বছর। সাধারণত সিংহ ১৫-১৮ বছর বাঁচে। সাফারি পার্কে সিংহটির জুটি ‘নদী’, শাবক ‘সম্রাট’ ও ‘টুম্পা’ রয়েছে।

তিনি আরও জানান, ২০১৯ ও ২০ সালে সোহেল অসুস্থ হয়ে পড়লে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষক পৃথকভাবে চিকিৎসা করেন। তারা পর্যবেক্ষণে সিংহটির বার্ধক্য ও আয়ুষ্কাল শেষের দিকে বলে উল্লেখ করেন। এ ঘটনায় বুধবার সন্ধ্যায় চকরিয়া থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

বুধবার রাতে মৃত সিংহের ময়নাতদন্ত সম্পন্ন করেন চকরিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভেটেরিনারি সার্জন) সুপন নন্দী ও পার্কের ভেটেরিনারি সার্জন ডা. হাতেম সাজ্জাত মো. জুলকার নাইন। এরপর পার্কের ভেতরে মাটিতে পুঁতে ফেলা হয় সিংহরাজ সোহেলকে।

সুপন নন্দী বলেন, ‘বার্ধক্যজনিত কারণে সিংহটির মৃত্যু হয়েছে। স্বাভাবিক অবস্থায় সিংহ বাঁচে ১৫ থেকে ১৮ বছর। সাফারি পার্কে মারা যাওয়া এই পুরুষ সিংহের বয়স হয়েছিল ২২ বছর। কয়েক বছর ধরে এটি বার্ধক্যজনিত রোগে ভুগছিল।’

/এমএএ/
সম্পর্কিত
বাগেরহাটে দিঘিতে কুমিরের শিকার কুকুর, প্রত্যক্ষদর্শীরা যা জানালেন
সুস্থ হয়ে উঠছে সুন্দরবনে ফাঁদে আটকে পড়া সেই বাঘটি
বনানীতে ফ্রি অ্যানিমেল ক্লিনিক উদ্বোধন করলেন তারেক রহমান
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের