মিয়ানমার থেকে কাঠ নিয়ে আসা ট্রলার ডুবলো বঙ্গোপসাগরে

টেকনাফ প্রতিনিধি
০২ মার্চ ২০২২, ২০:৩১আপডেট : ০২ মার্চ ২০২২, ২০:৩১

মিয়ানমার থেকে টেকনাফ আসার পথে কাঠবাহী একটি ট্রলার বঙ্গোপসাগরে ডুবে গেছে। বুধবার (২ মার্চ) সকালে সেন্টমার্টিনের গলাচিপা এলাকায় কাঠবাহী ট্রলারটি সাগরে ডুবে যায়। এ ঘটনায় ট্রলার থাকা পাঁচ মাঝিমাল্লাদের উদ্ধার করে টেকনাফ থানায় সোপর্দ করা হয়েছে।

উদ্ধার হওয়া মাঝিমাল্লারা হলেন- আয়ুব খান (৪৫), আবদুল গফুর (৩১), মো. আলম (৩৫), বদিয়া (২৯), মো. করিম (২৫)। তারা সবাই মিয়ানমারের আকিয়াবের বাসিন্দা।

স্থানীয় ও বন্দর ব্যবসায়ীরা জানান, মিয়ানমার থেকে আসার পথে সেন্টমার্টিনের কাছাকাছি পৌঁছালে দক্ষিণ-পূর্বদিকে সাগরের উত্তাল ঢেউয়ের কবলে কাঠের ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়া ট্রলারে কয়েকশ কাঠের পিস ছিল। কাঠগুলো স্থলবন্দর ব্যবসায়ী শাহপরীর দ্বীপের ফরিদ আহমদের কাছে আসছিল। ট্রলারে থাকা বেশ কিছু কাঠ সেন্টমার্টিন এলাকায় সাগরে ভাসছে।

এ বিষয়ে টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বলেন, ‘টেকনাফ স্থলবন্দরে আসার পথে একটি কাঠের ট্রলারডুবির ঘটনায় উদ্ধার পাঁচ মাঝিমাল্লাকে থানায় সোপর্দ করা হয়েছে। মিয়ানমার সঙ্গে যোগাযোগ করে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এ ছাড়া সাগরে ডুবন্ত অবস্থায় ট্রলারটি উদ্ধার করে সেন্টমার্টিন ঘাটে নিয়ে এসেছে কোস্ট গার্ড।’

সেন্টমার্টিনের বাসিন্দা মো. জয়নাল আবেদিন বলেন, ‘টেকনাফ স্থলবন্দরে আসার পথে সাগরে ঢেউয়ের আঘাতে মিয়ানমারের একটি কাঠের ট্রলার ডুবে গেছে। এ সময় বেশ কিছু কাঠ দ্বীপে তীরে ভেসে আসে।’

টেকনাফ স্থলবন্দরের সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল আমিন জানান, বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
চার সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা, ভূমিধ্বসের শঙ্কা
সাগরপথে ট্রলারে মানবপাচার চক্রের ৩ সদস্য গ্রেফতার
বঙ্গোপসাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম