সাঙ্গু নদীর তী‌রে মিললো ৪ জ‌নের গু‌লি‌বিদ্ধ লাশ 

বান্দরবান প্রতি‌নি‌ধি 
০৬ মার্চ ২০২২, ১২:৩৪ আপডেট : ০৬ মার্চ ২০২২, ১২:৩৪

বান্দরবা‌নের রুমার পাইন্দু‌তে শ‌নিবার (৫মার্চ) রা‌তে সশস্ত্র সন্ত্রাসী সংগঠনের দুই পক্ষের গোলাগু‌লির ঘটনা ঘটেছে। রবিবার (৬ মার্চ) সকাল ১১টায় রোয়াংছ‌ড়ির মংবাতং এলাকার সাঙ্গু নদীর তী‌রে চার জ‌নের গু‌লি‌বিদ্ধ লাশ পাওয়া গে‌ছে।

বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন বান্দরবান পু‌লিশ সুপার জে‌রিন আখতার। তি‌নি ব‌লেন, বান্দরবা‌নের রুমার পাইন্দু ইউ‌নিয়‌নে পাহাড়ি সশস্ত্র সন্ত্রাসীর দুই পক্ষের ম‌ধ্যে গোলাগু‌লির ঘটনা ঘ‌টে। সকা‌লে রোয়াংছ‌ড়ির নদীর পা‌ড়ে চার জ‌নের লাশ প‌ড়ে আ‌ছে খবর পে‌য়ে ঘটনাস্থ‌লে পু‌লিশ পাঠা‌নো হ‌য়ে‌ছে।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, শ‌নিবার রোয়াংছ‌ড়ির তালুকদার পাড়ার কা‌ছে পাহা‌ড়ের আঞ্চ‌লিক সংগঠন জেএসএস মূল দ‌লের নেতা‌ অনুমংকে হত্যা ক‌রে লাশ নি‌য়ে যায় আ‌রেক সশস্ত্র সন্ত্রাসী গ্রুপ। এ ঘটনায় জেএসএস মূল দ‌লের সন্ত্রাসীরা পরবর্তী‌তে শ‌নিবার রা‌তে রুমার পাইন্দু এলাকায় অপর গ্রু‌পের ওপর হামলা চালি‌য়ে তা‌দের লাশ নৌকায় ক‌রে এ‌নে রোয়াংছ‌ড়ির মংবাতং পাড়ার নদীর পা‌ড়ে ফে‌লে যায়।

র‌বিবার তা‌দের লাশ দেখতে পায় স্থানীয়রা। প‌রে তারা পু‌লিশ‌কে খবর দেয়।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মসজিদেই মুয়াজ্জিনকে উপর্যুপরি ছুরিকাঘাত, শেষ করতে পারলেন না আজানও
মসজিদেই মুয়াজ্জিনকে উপর্যুপরি ছুরিকাঘাত, শেষ করতে পারলেন না আজানও
দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি, সাধারণ ছুটি ৭ নভেম্বর
দুর্গাপূজায় ২০ থেকে ২২ অক্টোবর ছুটি, সাধারণ ছুটি ৭ নভেম্বর
প্রিজনভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজাকে’ প্রাইভেটকারে তুলে দেন পুলিশ কর্মকর্তা: জিএমপি
প্রিজনভ্যানের তালা খুলে ‘পিচ্চি রাজাকে’ প্রাইভেটকারে তুলে দেন পুলিশ কর্মকর্তা: জিএমপি
আমিরাতকে হারাতে না পারলেও প্রস্তুতি সেরে নিলো বাংলাদেশ
আমিরাতকে হারাতে না পারলেও প্রস্তুতি সেরে নিলো বাংলাদেশ
সর্বাধিক পঠিত
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
ওরা তোকে বাঁচতে দেবে না বাবা: আমি জমি বেচে দিচ্ছি, তুই বিদেশে চলে যা
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার