এক আলুর ওজন ৫ কেজি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২২ মার্চ ২০২২, ২১:১৩ আপডেট : ২২ মার্চ ২০২২, ২১:২৮

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় এক কৃষিজমি থেকে পাঁচ কেজি ওজনের একটি মিষ্টি আলু ওঠানো করা হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) বিকালে উপজেলার মোগড়া ইউনিয়নের ধাতুর পহেলা গ্রামের কৃষক হোসেন মিয়ার জমি থেকে আলুটি তোলা হয়।

কৃষক হোসেন মিয়া ওই গ্রামের রেজু মিয়ার ছেলে। বড় আকারের এ আলুটি দেখার জন্যে দূর-দূরান্ত থেকে উৎসুক মানুষ তার বাড়িতে এসে ভিড় করছেন। বর্তমানে এই আলুটি উপজেলা কৃষি অফিসের তত্ত্বাবধানে সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় প্রদর্শনীতে আনা হয়েছে। এই ব্যতিক্রমী আলুটি মেলায় আসা সবার নজর কেড়েছে।

হোসেন মিয়া বলেন, ‘১৫ শতাংশ জমিতে কৃষি অফিসের পরামর্শে সিন্ধি প্রজাতির লাল মিষ্টি আলুর লতা রোপণ করি। রোপণের ৬-৭ মাস পরে জমিতে ফলন হয়। জমি থেকে আলু তোলার জন্যে মাটি খুঁড়তে শুরু করে প্রথমে বুঝতে পারিনি এটি এত বড় আকারের। পরে আলুটির চারদিক থেকে মাটি সরানোর পর অবাক হয়ে যাই। পরে ওজন করে দেখা যায়, এর ওজন ৫ কেজি ১০০ গ্রাম। বড় আকৃতির মিষ্টি আলুটি ওঠানোর পর এলাকায় আলোড়ন সৃষ্টি হয়। খবরটি মুহূর্তে ছড়িয়ে পড়লে এলাকার সবাই আমার বাড়িতে আসেন।’

৫ কেজি ওজনের মিষ্টি আলু তিনি জানান, কম খরচে অধিক ফলন পেতে মিষ্টি আলু চাষের বিকল্প নেই। তার মাত্র ১৫ শতাংশ জায়গায় ২৫ থেকে ৩০ মণ আলু উৎপাদন হবে। প্রতি কেজি আলু স্থানীয় বাজারে ৩৫ টাকায় বিক্রি হচ্ছে। এখন পর্যন্ত তিনি ৫ হাজার টাকার উপরে আলু বিক্রি করেছেন।

স্থানীয় বাসিন্দা জামাল মিয়া ও বাবলু মিয়া বলেন, ‘এ উপজেলায় এত বড় ওজনের মিষ্টি আলু অন্য জমিতে হতে দেখিনি। খবর শুনে এক নজর দেখতে এসেছি।’

এলাকার অপর বাসিন্দা আল-আমিন বলেন, ‘আলু এত বড় হয় তা আমার জানা ছিল না। লোকমুখে শুনে আলুটি দেখতে এসে খুবই ভালো লেগেছে।’ শিক্ষার্থী আয়েশা আক্তার বলেন, ‘মেলা ঘুরে দেখতে গিয়ে উপজেলা কৃষি অফিসের স্টলে এই আলুটি নজরে পড়ে। প্রথমে বুঝিনি এটি আলু।’

উপজেলার কৃষি কর্মকর্তা শাহানা বেগম বলেন, ‘সাধারণত আধা কেজি বা এক-দেড় কেজি ওজনের মিষ্টি আলু হয়ে থাকে। পাঁচ কেজি ওজনের এই আলুটি বারী জাতের উচ্চ ফলনশীল আলু। মূলত মাটির গুণাগুণ ভালো হলে ফলন ভালো হয়ে থাকে। ফলন ভালো রাখতে কৃষকদের সব সময় পরামর্শ দেওয়া হয়। ইতোমধ্যে আলুটি নিয়ে জেলা কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে।’

তিনি জানান, মিষ্টি আলুতে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম রয়েছে, যা উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। প্রচুর পরিমাণ ফাইবার আছে, যা ওজন কমাতে সহায়তা করে।

/এমএএ/
সম্পর্কিত
দোকানে দোকানে সার, কৃষক বলছে ‘পাচ্ছি না’
তেলের দাম বাড়ায় জমিতে সেচ দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে
হাজার হাজার হেক্টর কৃষিজমিতে কি এবার চাষ হবে না?
সর্বশেষ খবর
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
বাংলাদেশ-জাপান চিকিৎসা সহযোগিতা বাড়ানোর উদ্যোগ
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পারে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
শিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে টাকা দাবি, পারে আবাসিক হোটেল থেকে লাশ উদ্ধার
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
হঠাৎ বাসায় ঢুকে অপবাদ দিয়ে দম্পতিকে মারধর: কৃষকদল নেতা আটক
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রম ৭ দিন বন্ধ
সর্বাধিক পঠিত
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
ইশরাকের পদত্যাগের পরই ‘ক্ষমতা’ নিয়ে স্ত্রীর বার্তা
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুলতে গাড়ি থামালেন প্রধানমন্ত্রী, দিলেন উপহার
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
ওআইসির কাশ্মির প্রস্তাবের নিন্দা ভারতের
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত
পদত্যাগ করানো সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত