কোলের সন্তানসহ সড়কে প্রাণ গেলো মায়ের

খাগড়াছড়ি প্রতিনিধি
২৭ মার্চ ২০২২, ২১:২৩আপডেট : ২৭ মার্চ ২০২২, ২১:২৩

খাগড়াছড়ির রামগড় পৌরসভার তৈছালাপাড়া এলাকায় ট্রাক ও যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহত ও চার জন আহত হয়েছেন। রবিবার (২৭ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে রামগড়-খাগড়াছড়ি সড়কে জালিয়াপাড়াগামী একটি ট্রাকের সঙ্গে রামগড়গামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলে রামগড় পাতা ছড়া এলাকার সালেহ আহমেদের স্ত্রী তাছলিমা আক্তার (২৭) ও তার কোলে থাকা কন্যা শিশু তানহা (১) ঘটনাস্থলে নিহত হন। আহতরা হলেন- নিহত তাসছলিমার ছেলে তানভির (৭), নাকাপা এলাকার নুর নবীর ছেলে আজিজ (১৭), চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার আঁধারমানিক এলাকার তৈয়ব আলীর স্ত্রী রোশনা বেগম (৬০) ও কুমিল্লার হোসেনপুর এলাকার মমতাজ বেগম (৬০)।

পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে নিহত ও আহতদের উদ্ধার করে রামগড় হাসপাতালে পাঠায়। দুর্ঘটনার পরপর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ট্রাকচালকের নাম রাহুল বলে জানা গেছে।

রামগড় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক রাকিব জানান, গুরুতর আহত চার জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

রামগড় থানা ওসি মোহাম্মদ শামসুজ্জামান জানান, আহত ও নিহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাক ও চালককে আটকের চেষ্টা চলছে।

/এফআর/
সম্পর্কিত
গোপালগঞ্জে সড়কে প্রাণ গেলো বীর মুক্তিযোদ্ধাসহ ৩ জনের
সেতু থেকে বিএমডব্লিউ পড়ে নিহত ৩
বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৪
সর্বশেষ খবর
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
চীনা কর্মকর্তাকে বেঁধে ৭০ লাখ টাকা লুট
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
রাজধানীর আজিমপুরে বাসে আগুন দেওয়ার চেষ্টা, হাতেনাতে আটক ১
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
বিশ্ব স্কাইট্র্যাক্স পুরস্কারে ভারতের সেরা এয়ারলাইন এয়ার ইন্ডিয়া
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
‘ইয়ামাল-নেইমারও আমার মতো চিকন ছিল’
সর্বাধিক পঠিত
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
‘বাইরে যেও না, মুভি দেখি’, অপ্রতিমের সঙ্গে বাবার সেই শেষ কথাগুলো
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
আটকের আগে অপ্রতিমকে নিয়ে ফেসবুকে যা লিখেছিল আনাস
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
সাড়ে ৫ বছর পর ডলারের বিপরীতে শক্তিশালী হলো টাকা
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমকে কোথায় কীভাবে ও কেন হত্যা করলো, জানিয়েছে পুলিশ
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার
অপ্রতিমের মায়ের আইফোন তুহিনের বাড়ি থেকে উদ্ধার