১৬৫ টাকার ট্রেনের টিকিট ৩০০-তে বিক্রির সময় দুজন গ্রেফতার 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩১ মার্চ ২০২২, ২৩:২১আপডেট : ৩১ মার্চ ২০২২, ২৩:২১

চট্টগ্রামে এবার ১৬৫ টাকার ট্রেনের টিকিট ৩০০ টাকায় বিক্রির সময় দুই টিকিট কালোবাজারিকে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ মার্চ) রাতে চট্টগ্রাম নতুন স্টেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

তারা হলেন- লক্ষ্মীপুর সদরের চরমনশা এলাকার অছি আলমের ছেলে ফয়সাল (২৭) ও ময়মনসিংহ জেলার গোরিপুর এলাকার মমতাজ আলীর ছেলে মজনু মিয়া (৩২)। এ সময় তাদের কাছ থেকে চাঁদপুরগামী সাগরিকা এক্সপ্রেস ট্রেনের ছয়টি আসনের টিকিট উদ্ধার করা হয়।

চট্টগ্রাম রেলওয়ে থানার ওসি মোহাম্মদ নাজিম উদ্দিন জানান, চাঁদপুরগামী ১৬৫ টাকা দামের একটি টিকিট ৩০০ টাকায় বিক্রির সময় ফয়সাল নামে এক ব্যক্তিকে বুধবার রাতে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ছয়টি আসনের টিকিট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে ফয়সাল জানায়, তাকে এসব টিকিট মজনু নামে এক ব্যক্তি বিক্রির জন্য দিয়েছে। তার দেওয়া তথ্যে স্টেশন এলাকা থেকে মজনুকে গ্রেফতার করা হয়। মজনু গ্রেফতারের পর ফয়সালকে এসব টিকিট দেওয়ার কথা স্বীকার করেছে।

পুলিশের এই কর্মকর্তা আরও জানান, দুই জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তারা কার কাছ থেকে এসব টিকিট পাচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। টিকিট কালোবাজারির সঙ্গে তদন্তে যাদের নাম আসবে তাদেরকে এ মামলায় আসামি করা হবে।

বুধবার রাতে রেলওয়ে নিরাপত্তাবাহিনী আটটি আসনের তিনটি টিকিটসহ এক কালোবাজারিকে গ্রেফতার করে। তার বিরুদ্ধেও পৃথক মামলা দায়ের করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
এআই ‘ভয়েস ক্লোনিং’ প্রতারণা থেকে বাঁচবেন কীভাবে?
রাশিয়ায় কাজে পাঠানোর নামে প্রতারণা, ৩ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল
মোবাইলের স্ক্রিনে ‘জয়ের’ ফাঁদ, বাস্তবে সর্বনাশ
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী