মোবাইল ফোন চুরি ও আইএমইআই পরিবর্তন করতো তারা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৭ এপ্রিল ২০২২, ১৬:৩৫আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৬:৩৫

মোবাইল ফোন চুরির পর আইএমইআই পরিবর্তনে জড়িত চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশ। বুধবার (৬ এপ্রিল) নগরের কোতোয়ালি থানাধীন রিয়াজুদ্দিন বাজারে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ১১৭টি মোবাইল ও তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়েছে। গ্রেফতাররা হলেন- মো. সাজ্জাদ (২০), হাবিবুল্লহ মিজবাহ (২৫) ও মো. রাশেদ (২০)।

কোতোয়ালি থানার ওসি মো. জাহিদুল কবির বলেন, ‘বুধবার কোতোয়ালি থানাধীন পুরান রেলওয়ে স্টেশন সংলগ্ন বাগদাদ হোটেলের গলি থেকে মো. সাজ্জাদ নামে এক ব্যক্তিকে পুলিশ আটক করে। এ সময় তার কাছ থেকে পাঁচটি মোবাইল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায়, এগুলো চোরাই মোবাইল। এসব মোবাইল সিডিএ মার্কেট রয়েল প্লাজায় অবস্থিত ইনোভেটিভ ফোন কেয়ারের মালিক হাবিবুল্লাহ ও তার কর্মচারী রাশেদের কাছ থেকে আইএমইআই পরিবর্তন করে আনে। পরে পুলিশের একটি দল ওই মার্কেটের দোকানটিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।’

/এফআর/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
২ সহযোগীসহ মোহাম্মদপুরের ছিনতাইকারী আকাশ গ্রেফতার
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের