‘মাদক ব্যবসায়ী’র গুলিতে সাংবাদিক নিহত

কুমিল্লা প্রতিনিধি
১৪ এপ্রিল ২০২২, ০০:০২আপডেট : ১৪ এপ্রিল ২০২২, ০০:০২

কুমিল্লা বুড়িচং উপজেলার সীমান্তবর্তী এলাকায় ‘মাদক ব্যবসায়ী’র ছোড়া গুলিতে মহিউদ্দিন সরকার নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। বুধবার (১৩ এপ্রিল) রাত পৌনে ১১টার দিকে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী নগর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন সরকার এক সময় আনন্দ টিভির ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। পরে কুমিল্লা থেকে প্রকাশিত ‘কুমিল্লার ডাক’ পত্রিকায় স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত ছিলেন।

সাংবাদিক মহিউদ্দিন জেলার ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের আলুয়া গ্রামের বাসিন্দা। স্থানীয়রা বলছেন, মাদক ব্যবসায়ীদের গুলিতে মহিউদ্দিন সরকার নিহত হয়েছেন।

রাত সাড়ে ১১টার দিকে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, ঘটনার বিস্তারিত জানি না। তবে এটুকু জানি, গুলিবিদ্ধ হয়ে মহিউদ্দিন মারা গেছে। তার মরদেহ বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আমরা বিস্তারিত পরে জানাবো।

/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশে সংবাদপত্রের স্বাধীনতা ফেরাতে ১০ দফা সুপারিশ সিপিজের
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
আদ্-দ্বীন হাসপাতালে সাংবাদিকদের ওপর হামলার অভিযোগ, আহত কয়েকজন
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম