ঈদ বাজার: ফেনীতে ক্রেতা ঠকাতে ডিসকাউন্ট ফাঁদ

ফেনী প্রতিনিধি
১৯ এপ্রিল ২০২২, ০৯:২০আপডেট : ১৯ এপ্রিল ২০২২, ১০:০৪

ঈদকে সামনে রেখে ক্রেতা ঠকানোর অভিযোগ উঠেছে ফেনীর কাপড় ব্যবসায়ীদের বিরুদ্ধে। বিভিন্ন শোরুমে মূল্যছাড়ের নামে এক পাঞ্জাবিতেই হাজার টাকা বা তার বেশি লাভের অভিযোগ উঠেছে।

সোমবার (১৮ এপ্রিল) রাতে সরেজমিনে গিয়ে এমন অভিযোগের সত্যতা পেয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। এ সময় সংস্থাটির ফেনীর সহকারী পরিচালক সোহেল চাকমা শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ‘ফলো ফ্যাশন’ নামের এমন একটি ব্যবসাপ্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেন। 

ভোক্তা অধিকারের জেলা কার্যালয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে ফেনীতে বিভিন্ন শোরুমে অতিরিক্ত মুনাফায় পোশাক বিক্রি করা হচ্ছে। এমন অভিযোগ পেয়ে শহরের শহীদ শহীদুল্লা কায়সার সড়কের ‘ফলো ফ্যাশন’ শোরুমে অভিযান পরিচালনা করা হয়। এ সময় দেখা যায়, বিক্রির জন্য প্রদর্শনীতে থাকা প্রতিটি পাঞ্জাবিতে ক্রেতাদের ডিসকাউন্টের কথা বলে উল্টো অধিক হারে মুনাফা তুলে নেওয়া হচ্ছে। প্রতিটি পাঞ্জাবির বিপরীতে এক হাজার বা তার বেশিও মুনাফা আদায়ের প্রমাণ মেলে। 

সহকারী পরিচালক সোহেল চাকমা বলেন, প্রতিটি পণ্যে এত বেশি মুনাফা করা অযৌক্তিক ও অন্যায়। অতিরিক্ত মুনাফা নেওয়ায় ওই শোরুমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ঈদের বাজারে প্রতিদিনই বস্ত্র-জুতাসহ বিভিন্ন শোরুমে অভিযান পরিচালনা করা হবে বলেও জানান এই কর্মকর্তা।

/টিটি/
সম্পর্কিত
শপিং মল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত 
ঈদের আগে রাত ১১টা পর্যন্ত দোকান খোলা রাখার দাবি
রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রাখতে চান মালিকরা
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম