ছাত্রলীগ নেতা মামুন হত্যায় ৭ জনের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ এপ্রিল ২০২২, ১৬:৩৬আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৬:৩৬

চট্টগ্রামের কর্ণফুলীতে ছাত্রলীগ নেতা মামুনুর রশীদ সাগর (২৬) হত্যার ঘটনায় সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।

বুধবার (২০ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক এ কে এম মোজাম্মেল হক এ রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত আসামিরা হলেন- আজম, ওমর উদ্দিন, আলী আজগর হৃদয়, ফারুক আশিক, শওকত হোসেন শাহানুর, আশরাফুল আলম সুমন ও পারেভজ। এর মধ্যে পারভেজ ও সুমন পলাতক। বাকিরা রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন।

আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি মোহাম্মদ আইয়ুব খাঁন বলেন, মামুনুর রশীদ সাগর হত্যার ঘটনায় আদালত রায় ঘোষণা করেছেন। রায়ে সাত জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। দণ্ডিত প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ঘটনায় মামুনুরের সঙ্গে আবদুল আজিজ নামে আরও একজন আহত হন। এ ঘটনায় আসামি ওমর উদ্দিনকে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।

আদালত সূত্র জানায়, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর গ্রামের জমাদর পাড়ায় বাড়ির অদূরে দুর্বৃত্তদের অস্ত্রের এলোপাতাড়ি কোপে ছাত্রলীগ নেতা মামুনুর রশীদ নিহত হন। এ সময় আবদুল আজিজ নামে আরও এক ছাত্রলীগ নেতা আহত হয়। পর দিন ২৭ সেপ্টেম্বর নিহতের বড়ভাই মো. ইয়াছিন বাদী হয়ে কর্ণফুলী থানায় একটি হত্যা মামলা করেন। মামলায় পাঁচ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫/৬ জনকে আসামি করা হয়। মামলাটি তদন্ত করেন কর্ণফুলী থানার তৎকালীন পরিদর্শক (তদন্ত) মো. হাসান ইমাম। তিনি তদন্ত শেষে সাত জনের বিরুদ্ধে ২০১৯ সালের ১১ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেন। ২০২১ সালের ৫ জানুয়ারি এ মামলায় আদালতে চার্জ গঠন করা হয়। মামলায় ২৭ জন সাক্ষীর মধ্যে ১৮ জনই আদালতে সাক্ষ্য দিয়েছেন।

বুধবার রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন মামলার বাদী মো. ইয়াছিন। তিনি বলেন, এ রায়ে আমি পুরোপুরি সন্তুষ্টি হতে পারিনি। এ মামলার মূল হোতাদের রায়ে অন্ততপক্ষে মৃত্যুদণ্ড হবে বলে আশা করেছিলাম।

/এফআর/
সম্পর্কিত
পাবনায় কিশোরী ও শিশুর মরদেহ উদ্ধার
ব্যবসায়ীকে অপহরণের পর হত্যার অভিযোগ
ডাম্বেল দিয়ে বড় ভাইকে হত্যা: কিশোর উন্নয়ন কেন্দ্রে ছোট ভাই
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের