ঝড়ে ভেঙে পড়া গাছ সরাতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২০ এপ্রিল ২০২২, ১৮:২৭আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৮:২৭

চট্টগ্রামের লোহাগাড়ায় গাছের নিচে চাপা পড়ে জিল্লুর রহমান (৪২) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার পুটিবিলা এলাকায় এ ঘটনা ঘটে। মারা যাওয়া জিল্লুর রহমান উপজেলার চুনতি ইউনিয়নের নারিশ্চা দক্ষিণ পাড়ার উলা মিয়ার ছেলে।

স্থানীয় চুনতি ইউনিয়নের নারিশ্চা ওয়ার্ডের ইউপি সদস্য তৈয়ব উল্লাহ বলেন, জিল্লুর রহমান পেশায় একজন কাঠ ব্যবসায়ী। সকালে বৈশাখী ঝোড়ো হাওয়ায় তার কেনা কয়েকটি গাছ ভেঙে যায়। ভেঙে যাওয়া গাছ সরাতে গিয়ে এর নিচে চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ আতিকুর রহমান জানান, ঝড়ে ভেঙে যাওয়া গাছ সরাতে গিয়ে চাপা পড়লে তিনি মারা যান।

/এফআর/
সম্পর্কিত
বৃষ্টির মধ্যে আমবাগানে গেলেন আইনজীবী, বজ্রের শব্দে সেখানেই মৃত্যু
নওগাঁয় ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি
বৈশাখী ঝড়ে লন্ডভন্ড গাজীপুরের তিন গ্রাম, গোটা এলাকা বিদ্যুৎহীন
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের